31/01/2026
জমি বিক্রি করার পর উৎস কর কিভাবে ক্লেইম করবেন?
-অনেকেই জমি কেনাবেচা করে ক্যাপিটাল গেইন অর্জন করেন। এক্ষেত্রে সাধারণত ক্রেতা উৎস করের টাকা দিয়ে থাকেন কিন্তু বিক্রেতা তার ফাইলে এই সুবিধাটা ভোগ করে থাকেন। এক্ষেত্রে অনেকেই বুঝতে পারেন না কিভাবে এই Source tax ক্লেইম করবেন!
সাধারণত জমি বেচাকেনার সময় পে-অর্ডারের মাধ্যমে সোর্স ট্যাক্স পরিশোধ করা হয়। বিক্রেতাকে সাধারণত ওই পে-অর্ডারের একটি অনুলিপি দেওয়া হয়। একটি সাবরেজিস্ট্রি অফিসে একদিনে যত পে-অর্ডার জমা হয় সাধারণত ঐ অফিসের নির্ধারিত একজন ব্যক্তি তার পরের দিন সবগুলো পে-অর্ডারের অর্থ একত্রিত করে একটি চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিয়ে দেন। বিক্রেতাকে জমি বিক্রির ডকুমেন্ট নিয়ে জমি বিক্রির তিন/চার দিন পর সাব-রেজিস্ট্রি অফিস থেকে ওই চালান নম্বরটি সংগ্রহ করতে হবে এবং ই-রিটার্নের সংশ্লিষ্ট ঘরে উক্ত চালান নাম্বার বসিয়ে নিজের অংশ ক্লেইম করতে হবে।
উদাহরণস্বরূপ, নিচের ছবিতে দেখা যাচ্ছে কোন এক বিক্রেতার কাছে এক লক্ষ ৩৫ হাজার টাকার উৎস করের ডকুমেন্ট রয়েছে। তিনি ওইদিনের চালান সংগ্রহ করে দেখেন ঐ সাবরেজিস্ট্রি অফিস ঐদিনের রেজিস্ট্রিকৃত সমস্ত জমির উৎসকর বাবদ মোট ৫৩,৩৬,৮৩০ টাকা একদিন পরে সরকারি কোষাগারে জমা দিয়েছে। সুতরাং উক্ত জমি বিক্রেতাকে ই-রিটার্নের নির্দিষ্ট ঘরে ৫৩,৩৬,৮৩০ টাকা এবং ক্লেইমের ঘরে ১,৩৫,০০০ টাকা বসাতে হবে।
আমি একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম, হাতে কলমে করতে গেলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।
©
16/11/2025
🏬হাউজিং এর জমিতে ৯৯ বছরের লিজ (Lease) উঠিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে সাধারণ জমির মতোই জমির মালিকগন ক্রয়- বিক্রয় ( #কবলা, #হেবা, #দানপত্র, #নামজারি) করতে ও ব্যবহার করতে পারবেন, এজন্য হাউজিং এর কোনো অনুমতি লাগবে না, এবং হাউজিং এর জমি ব্যাংকের নিকট বন্ধক রাখতেও কোনো অনুমতি লাগবে না।
🏫অর্থাৎ হাউজিং বা সেক্টরের জমির লিজ ও অনুমতি সংক্রান্ত ঝামেলা এখানেই শেষ হলো, ( ঢাকা উত্তরা সেক্টর, মিরপুর সেক্টর সহ সারাদেশে)
11/11/2025
এবারের রিটার্ন জমার হালচাল দেখুন!
রিটার্ন জমার সংখ্যা, শুন্য রিটার্নের সংখ্যা এবং ট্যাক্স আদায়ের পরিমাণ সবই হতাশাজনক।
কম পরিসম্পদ এর রিটার্ন অনলাইনে জমা দেয়ার জন্য উৎসাহিত করা উচিত।
আর বেশি পরিসম্পদের রিটার্ন গুলো তথ্য সহ scan করে জমা দেয়ার ব্যবসথা করা উচিত (ভ্যাট সফটওয়্যার এর মত)।
10/11/2025
📢 আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ঘনিয়ে এসেছে!
দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনার আয়, ব্যয়, সম্পদ ও দায়ের সঠিক হিসাবসহ রিটার্ন দাখিল করুন এখনই।
মনে রাখবেন — “জিরো রিটার্ন” বলে কিছু নেই, প্রত্যেক করদাতাকেই পূর্ণাঙ্গ রিটার্ন দাখিল করতে হয়।
🕒 শেষ মুহূর্তের ভিড় এড়িয়ে আজই কাজটি সম্পন্ন করুন।
📑 সঠিক ও আইনসম্মতভাবে রিটার্ন দাখিলের জন্য একজন অভিজ্ঞ ট্যাক্স আইনজীবীর পরামর্শ নিন।
🇧🇩 আসুন, স্বচ্ছতা ও দায়িত্বের মাধ্যমে গড়ে তুলি আত্মনির্ভর বাংলাদেশ।
💼👉👉👉 সরকারি চাকুরীজীবিদের ক্ষেত্রে যে সকল পুরুষ কর্মকর্তা কর্মচারীদের মাসিক মূল বেতন ২৬,৭৮৫/- বা তদূর্ধ্ব এবং যে সকল নারী কর্মকর্তা কর্মচারীদের মাসিক মূল বেতন ৩০,৩৫৭/- বা তদূর্ধ্ব, তাদের বাধ্যতামূলকভাবে মাসিক বেতন হতে IBAS++ এ উৎসে কর কর্তন প্রসঙ্গে...
23/10/2025
বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ হলো।
09/10/2025
বিষয়:
মাঠ পর্যায়ে খাতভিত্তিক গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা
🧭 মূল বক্তব্য:
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) মাঠ পর্যায়ে খাতভিত্তিক কর-ফাঁকি প্রতিরোধ ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে তাদের Intelligence & Investigation Cell (IIC)-কে আরও সক্রিয় করতে নির্দেশ দিয়েছে।
🔹 গুরুত্বপূর্ণ দিকসমূহ:
1. Intelligence & Investigation Cell—এর মাধ্যমে রাজস্ব ফাঁকির উৎস সনাক্তকরণ, নজরদারি, এবং তথ্য যাচাই কার্যক্রম জোরদার করা হবে।
2. বিভিন্ন ব্যবসায়িক খাত যেমন—কাপড়, চামড়া, সিমেন্ট, রড, প্লাস্টিক, টাইলস, ও অন্যান্য উৎপাদন ও আমদানিনির্ভর খাতের উপর বিশেষ নজরদারি চালানো হবে।
3. প্রতিটি খাতে কর-ফাঁকি রোধে নিয়মিত মাঠ পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, ও বিশ্লেষণ করা হবে।
4. রাজস্ব বোর্ডের বিভিন্ন দপ্তর (ফিল্ড অফিস, ইন্টেলিজেন্স ইউনিট, ইনভেস্টিগেশন ইউনিট ইত্যাদি) পরস্পর সমন্বিতভাবে কাজ করবে।
5. অবৈধ আর্থিক লেনদেন, হিসাব জালিয়াতি, ও মূল্য কম দেখিয়ে আমদানি-রপ্তানি সম্পর্কিত তথ্যগুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করা হবে।
⚙️ লক্ষ্য ও উদ্দেশ্য:
কর-ফাঁকি প্রতিরোধ
রাজস্ব আদায় বৃদ্ধি
আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ
অর্থনীতির গঠনমূলক বিকাশ
🏛️ উপসংহার:
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে যে, এই উদ্যোগের মাধ্যমে মাঠ পর্যায়ে রাজস্ব সংগ্রহের প্রক্রিয়া আরও কার্যকর ও তথ্য-ভিত্তিক হবে।
প্রত্যেক দপ্তর ও কর্মকর্তাকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে
09/10/2025
সারাদেশের সকল কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প-ডেস্ক চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
19/09/2025
২৯৯ কোটি টাকার কর কমিয়ে ৩৩ কোটি টাকা করেছেন। ঘুস নিয়েছেন ৩০ লাখ টাকা। অবশেষে চাকরি হারালেন! একজনের অর্ডারশীট অন্যজনকে দিয়ে লেখানো, ট্রাইব্যুনালের আদেশ অমান্য, কর নির্ধারণে রেঞ্জ ও কমিশনারের অনুমোদন না নেয়ার মতো অনিয়মের খেসারত।
14/09/2025
ফাইনালি অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার জন্য সমগ্র বাংলাদেশ থেকে NBR কর্তৃক মাত্র ৬২৭১জন কর আইনজীবীর তালিকা প্রকাশ!!
আলহামদুলিল্লাহ...