অনেক দিন পর পেইজ টাতে আসলাম,কেমন জানি দোলায় অস্ত আবরণে ডেকে গেছে।পৃথিবীতে আসলে কেউই আমার না, সবাই তার নিজের স্বার্থের জন্য, নিজের সুখের জন্য বা নিজের প্রাপ্তির জন্য আশায় বসে থাকে। নিজের সুখের কোন অংশ কম পরলেই গনেশ উল্টে যায়।যে সব কিছু দিল তার দিকে খেয়াল করার মত সময় আমাদের নাই।সে সুখে আছে কিনা তাও আমরা জানি না। এই পেইজে যারা এখনো আছেন সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Nixon's BBA, MBA Coaching -01912076935
Accounting(All),Finance(All), B.Math,B.Statistic,Investment,Tax,Portfolio,B.Computer,Security Analysis,M. Finance,Bank& Insurance
Provided Good service And Earn Good Result
13/02/2018
01/01/2018
সবাই কে নতুন বছরের শুভেচ্ছা.........। আগামীর দিন গুলো কাটুক হিমেল হাওয়ার পরশের মত...।নিজে ভাল থাকেন এবং আসে পাশের মানুষ গুলোকে ভাল রাখেন...।।হেপি নিউ ইয়ার...।
"হে মানুষ! তোমার ঘরে কোন বাদশাহ আমন্ত্রিত হলে তার জন্য ঘরকে নিখুঁতভাবে পরিস্কার পরিচ্ছন্ন করে সাজাও। কিন্তু যিনি সকল বাদশাহের বাদশাহ তার অবস্থান যে মানব হৃদয়ে, তাহাকে কেন পরিস্কার ও সতেজ রাখো না?"
------ ইমাম গাজ্জালি (রহ.)
এক কলা বিক্রেতা ৫ টাকা পিস দরে কলা বিক্রি করছিল। প্রচুর বিক্রি হচ্ছিল। মানুষ নিচ্ছে আর ছাল ছাড়িয়ে খাচ্ছে। দেখে বিক্রেতা ভাবল যদি ছাল ছাড়িয়ে রাখি তাহলে ক্রেতাদের ছাড়াতে কষ্ট হবেনা এবং ছাড়িয়ে দেওয়ার কারনে দাম ও বেশি পাব। তখন সে কিছু কলা ছাড়িয়ে তার দাম ধার্য করল ৬ টাকা পিস।
এখন ক্রেতারা এসে দাম জিজ্ঞাসা করলে, সে বলছে ছাল জড়ানো ৫, ছাড়ানো ৬টাকা। ক্রেতারা ৫টাকা দরের কলা নিয়ে যাচ্ছে। সে ভাবল যখন কম দামি থাকবে না, তখন দাম বেশি দিয়ে নিয়ে যাবে। এক সময় ৫ টাকার কলা সব শেষ৷ এখন আর কোন ক্রেতা তার কাছে আসে না। তবে প্রচুর মাছি এসে বিনামূল্যে কলা খাচ্ছে আর ভৌঁ ভৌঁ করে উড়ে বেড়াচ্ছে।
এখন সে ভাবল দাম কমালে বিক্রি হবে। সে দাম কমাতে কমাতে ০ টাকাতে চলে এলো,তবুও কেউ নিল না। দিনের শেষে সেগুলো ড্রেনে ফেলে দিল৷ যে ড্রেন পরিষ্কার করে সে ওই সময় টাকা তুলতে এসেছিল। তার নজরে পড়ে গেল। সে বলল, ভাই এত আবর্জনা করলে? এত তুলতে পারব না। অনেক কথার পর সে কিছু টাকা দিয়ে বলল কিছু মনে করো না পরিষ্কার করে দিও।
বর্তমান যুগের মেয়েদের অবস্থা ঠিক এই রকম। আগের মেয়েরা পর্দা করে চলত তাই তাদের টাকা দিয়ে সম্মানের সাথে নিয়ে যেত। এখন এরা ছাল ছাড়িয়ে দাম বাড়ানোর প্রচেষ্টায় আছে। দামও বাড়ছে না উপরন্তু কিছু মাছি জাতীয় জন্তু তাদের উপর বসে চুষে খেয়ে উড়ে পালাচ্ছে। আর এরা নিজেদের দাম বাড়াতে গিয়ে এত কমে যাচ্ছে যে, এদেরকে লক্ষাধিক টাকা দিয়ে পার করাতে হচ্ছে।
নারীর মর্যদা পর্দায় কমে না। বেপর্দায় কমে।
11/08/2017
Farewell party-2017(Session-2012-13).
26/07/2017
সুইডেনে একজন দিনমজুরের খুব ইচ্ছা ছিল সে টাইটানিকে চড়বে,।
এই উদ্দেশ্য সে ওভারটাইম করতো।
টাইটানিক যাত্রা শুরু হওয়ার মাত্র এক মাস বাকি,
পরিবারের সকলেই তাদের ভ্রমন নিয়ে খুব উৎসাহিত ছিল।।
হঠাৎ তার ছেলেকে কুকুর কামড় দেওয়ার ফলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে গেল।।।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছেলেকে ৬ মাস বাইরে কোথাও নেওয়া যাবে না।।।।
পরিবারের সকলেই খুব কষ্ট
পেল।।। তাদের এতদিনের ইচ্ছার জন্য সে দিনরাত পরিশ্রম করেছিল।
এখন সব পানিতে।।।
১৯১২ সালে টাইটানিক যাত্রা শুরু করে, দিনমজুরটি প্রতিদিন তার সন্তানকে বকা দিত।তার স্বপ্ন ভাঙার জন্য অভিশাপ দিত।।।
১২ দিনের মাথায় টাইটানিক ডুবি হয়,
এরপর দিনমজুরটি তার সন্তানের কাছে ক্ষমা চায়।সৃষ্টিকর্তা আমাদের কখনও নিরাশ করেন না,
আজকে ভাল কিছু পাইনি, ভবিষ্যৎ হয়তো আমাদের অপেক্ষা করছে।।।
চেষ্টা করে যেতে হবে,
ডু ইউর বেস্ট এন্ড লিভ দা রেস্ট।।।
যতক্ষণ ভাল কিছু না হয় অপেক্ষা করে যেতে হবে,
সৃষ্টিকর্তার নিকট বিনয়ী হতে হবে,চেষ্টা করে যেতে হবে।।।
সাফল্য আসবেই।।।।
সাফল্য তোমাকে ঠিকই খুজে নেবে।। (সংগ্রহীত)
আপনি যদি এক লক্ষ টাকা ব্যাংকে রাখেন-- প্রতি তিন মাস অন্তর আপনি যদি সর্বোচ্চ পাঁচ শতাংশ সুদ পান; আপনি ১২৫০ টাকা পাওয়ার কথা। কিন্তু সরকার এর থেকে আবগারি শুল্ক কেটে নেওয়ার পর আপনার কাছে আসবে ৪৫০ টাকা; সেই টাকা থেকে আবার আয়কর কাটবে ১৮৭ টাকা আর ব্যাংক কাটবে ৩০০ টাকা সার্ভিস চার্জ। অর্থাৎ তিন মাস পর, আসলে আপনি আপনার জমানো টাকা থেকে সরকার এবং ব্যাংকে আরো ৩৭ টাকা দিবেন।
বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু আইনসংগত এবং কতটুকু নৈতিক-- এটা নিয়ে এর আগে কখনো বিতর্ক হয়নি।
আবগারি শুল্ক বা Excise Duty আসলে কি? এটা এক ধরণের শুল্ক যেটা কোনো কিছু উৎপাদনের ওপর কিংবা উৎপাদিত পণ্য বিক্রয়ের ওপর নির্ধারিত হয়; কিংবা কোনো কোম্পানির আয়ের ওপর নির্ধারিত ট্যাক্স; কিংবা কোনো পেশার কার্যক্রমের ওপর নির্ধারিত লাইসেন্স ফি হিসেবে নির্ধারিত হয়।
আবগারি শুল্ক কেন জমানো টাকার ওপর নির্ধারিত হবে?
আমি সরকারকে আয়কর দিয়েছি; তারপর অল্প করে কিছু টাকা জমাচ্ছি। আমি সরকারি চাকুরে না। যখন চাকরি থেকে অবসর নেবো-- তখন কেউ আমাকে পেনশন দেবে না। আমি আমার জমানো টাকায় চলবো। আমার জমানো টাকা আয়কর দেওয়ার পর হয়েছে। এখানে আবগারি শুল্কের বিষয় আসে কিভাবে? এটা কি নৈতিক না আইনসিদ্ধ? এক টাকার ওপর দুবার কিভাবে সরকার ট্যাক্স নেয়?
এই বিষয়টা নিয়ে যদি মামলা হয়-- সরকার কি সেই মামলায় জিততে পারবে? কী যুক্তিতে?
সরকারের টাকার দরকার দেশ চালানোর জন্য; এইজন্য সরকার অনেক ক্ষমতার অধিকারী। সরকার সেই ক্ষমতা দিয়ে যারা ব্যাংক ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লুট করেছে তাদের এ পর্যন্ত কী শাস্তি দিয়েছে? তাদের থেকে টাকা আদায়ে কী পদক্ষেপ নিয়েছে?
গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি নামক একটি গবেষণা সংস্থা কিছুদিন আগে রিপোর্ট করেছে যে বাংলাদেশ থেকে ২০০৫ থেকে ২০১৫র মধ্যে ৬৩ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে।
কিভাবে এতো টাকা পাচার হয়ে গেলো? কে পাচার করলো? তাদের ব্যাপারে সরকার কী করলো? কিছুই না।
বড় বড় পাচারকারী কিংবা ব্যাংক লুটেরাদের নিয়ে সরকারের মাথাব্যথা নেই; মাথাব্যথা হচ্ছে ছোটোখাটো খেটে খাওয়া মানুষ-- যাদের সহজে ধরা যায়; মাথাব্যথা হচ্ছে অবসরে যাওয়া মানুষ-- যার একমাত্র জীবন ধারণের উপায় ব্যাংকে গচ্ছিত টাকা; মাথাব্যথা বুড়ো মাকে নিয়ে-- কারণ উনি কী বা করবেন সরকারের বিরুদ্ধে।
মানুষ ব্যাংকে টাকা রাখতো দুই কারণে: নিরাপত্তা আর সুদ। প্রতি বছর মুদ্রাস্ফীতির কারণে টাকার মূল্য কমে। ব্যাংকের সুদ আমাদের জমানো টাকার অবমূল্যায়নকে অনেকটাই ঠেকাত। কিন্তু সেটা এখন ইতিহাস; কারণ বর্তমানে জমানো টাকার ওপর সুদ পাঁচ শতাংশের নিচে; কোথাও কোথাও দুই শতাংশ সুদ দেয়। কিন্তু মুদ্রাস্ফীতির হার পাঁচ শতাংশের থেকে বেশি।
আমরা এখন অনেকেই সরকারকে ট্যাক্স দেই; তবে দেশের জনসংখ্যার তুলনায় ট্যাক্স দেওয়া মানুষের সংখ্যা কম-- মাত্র ৮ থেকে ৯ লক্ষ লোক ট্যাক্স দেয়। ট্যাক্স না দিলে সরকার দেশের উন্নয়ন করবে কি করে? দেশে নিশ্চয় ৮-৯ লক্ষ থেকে বেশি মানুষ ট্যাক্স দেওয়ার ক্ষমতা রাখে; আর এই লোকগুলোকে খুঁজে বের করার দায়িত্ব সরকারেরই। সেই দায়িত্ব পালন না করে যারা ট্যাক্স দেয়, যারা বিভিন্ন ভাবে সরকারকে ভ্যাট দেয়-- তাদের শাস্তি দেওয়া সরকারের কাজ না।
এসব পদক্ষেপের বদলে সরকার যদি দুর্নীতি আর টাকা পাচার থামাতে পারে-- কিংবা কমাতে পারে, প্রকল্প ব্যয় যুক্তিসঙ্গত করতে পারে-- সরকারের আয় এমনি বেড়ে যাবে!
Click here to claim your Sponsored Listing.
Location
Address
Hasan Trade Valley, Donia
Dhaka
DHAKA-1236