18/04/2026
⚠️ 🇰🇭কম্বোডিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা...
ক্যাসিনো,বার,অনলাইন গেমস,কম্পিউটারের কাজ এর কথা বলে প্রচুর লোক কম্বোডিয়া পাঠানো হচ্ছে,প্রবাসীদের সেখানে মুলত নানান অপরাধমূলক কাজ ও স্ক্যামের সাথে জড়ানো হচ্ছে।না বুঝে সহজ সরল বেকার জনগোষ্ঠী সবকিছু হারিয়ে নিঃস্ব হচ্ছে... 😥
এরই প্রেক্ষাপটে কম্বোডিয়া-তে অনিয়মিত বা অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস ব্যাংকক।🇹🇭
📌 কম্বোডিয়া সরকার ৩০ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে অবৈধভাবে থাকা বিদেশিদের নিজ দেশে ফেরার জন্য,বিশেষ করে যারা অনলাইন স্ক্যাম সেন্টারে যুক্ত, তাদের দ্রুত ফিরে যেতে বলা হয়েছে।এই সময়ের পর শুরু হবে কঠোর আইনগত ব্যবস্থা।
📢 দূতাবাস যা বলছে:
ওভারস্টে জরিমানা মওকুফ করা হচ্ছে,ট্রাভেল পাস দিয়ে দেশে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে ইতিমধ্যে নমপেনে ক্যাম্প করে অনেককে সহায়তা করা হয়েছে।
14/04/2026
মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বড় আপডেট!
অবশেষে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগের কোটা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
📌 মূল তথ্যগুলো এক নজরে:
🔹 আবেদন শুরু: ১৫ এপ্রিল ২০২৬।
🔹 আবেদন পদ্ধতি: FWCMS (Foreign Workers Centralized Management System) পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন।
👉 যারা মালয়েশিয়ায় কাজের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
⚠️ সতর্কতা:
সঠিক তথ্য যাচাই করে, বিশ্বস্ত মাধ্যম ছাড়া কোনো লেনদেন করবেন না।
📢 মালয়েশিয়া নিয়োগ সংক্রান্ত নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।
02/04/2026
🚨 পোল্যান্ড গমনেচ্ছুকদের জন্য অত্যন্ত জরুরি খবর! বদলে যাচ্ছে শেনজেন ভিসা আবেদনের নিয়ম! 🚨
বাংলাদেশ থেকে যারা পোল্যান্ড ভ্রমণের উদ্দেশ্যে শেনজেন ভিসার আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ঢাকাস্থ সুইডেন দূতাবাস (Embassy of Sweden in Dhaka) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে।
নিচে এই আপডেটের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:
• প্রতিনিধিত্ব বাতিল: ঢাকাস্থ সুইডেন দূতাবাস এখন থেকে পোল্যান্ডের শেনজেন ভিসা সংক্রান্ত কোনো আবেদনের আর প্রতিনিধিত্ব করবে না।
• আবেদনের শেষ সুযোগ: আপনি যদি ভিএফএস গ্লোবাল সুইডেন (VFS Global Sweden)-এর মাধ্যমে পোল্যান্ডের শেনজেন ভিসার জন্য আবেদন করতে চান, তবে তার শেষ তারিখ হলো ১৫ এপ্রিল, ২০২৬। এর পর থেকে তারা আর পোল্যান্ডের কোনো আবেদন গ্রহণ করবে না।
• নতুন নিয়ম ও করণীয়: আপনার শেনজেন সফরের মূল গন্তব্য যদি পোল্যান্ড হয়, তবে নতুন নিয়ম অনুযায়ী আপনাকে সরাসরি পোলিশ কর্তৃপক্ষের (Polish authorities) মাধ্যমে আবেদন করতে হবে। তাদের নির্ধারিত নতুন প্রক্রিয়াটি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
• জিজ্ঞাসা বা তথ্য: ভিসা আবেদন সংক্রান্ত যেকোনো প্রশ্ন, আপডেট বা নির্দেশনার জন্য সুইডেন দূতাবাসের পরিবর্তে এখন থেকে সরাসরি পোলিশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য আবেদনকারীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
পরামর্শ: যারা পোল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তারা ১৫ এপ্রিলের আগে আবেদন করতে চাইলে দ্রুত ভিএফএস গ্লোবাল সুইডেন-এ যোগাযোগ করুন। অথবা, পরবর্তীতে আবেদনের জন্য পোলিশ কর্তৃপক্ষের নতুন নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
আপনার পরিচিত যারা পোল্যান্ড যাওয়ার কথা ভাবছেন বা ভিসা প্রসেসিং করছেন, তাদের সাথে পোস্টটি শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানিয়ে দিন! ✈️🌍
01/01/2026
Wishing you a very Happy New Year as well—may it bring you good health, success in all your endeavors, and peace of mind throughout the year ahead. 🎉✨
01/12/2025
🇪🇺 ইউরোপ যেতে চাইলে সতর্ক হন (২০২৫–২০২৬)
🔥 ইটালি: বিদেশি অপরাধীদের দ্রুত ফেরত, নিরাপদ দেশ থেকে এলে দ্রুত রিজেক্ট।
🔥 ডেনমার্ক: শুধু অস্থায়ী আশ্রয়, নাগরিকত্ব খুব কঠিন।
🔥 ফ্রান্স: পরিবার পুনর্মিলন কঠিন, জন্মসূত্রে নাগরিকত্ব কঠোর।
🔥 জার্মানি: দ্রুত রিজেক্ট + দ্রুত Deport; দক্ষ কর্মীদের সুযোগ বেশি।
🔥 গ্রিস: ৩ মাস আশ্রয় গ্রহণ বন্ধ, কঠোর সীমান্ত টহল।
🔥 আয়ারল্যান্ড: দ্রুত সিদ্ধান্ত, আপিলের সময় কম।
🔥 ইটালি–২ (Albania Deal): সমুদ্রপথে এলে আলবেনিয়ায় প্রসেসিং, Illegal হলে ১৮ মাস আটক।
🔥 নেদারল্যান্ডস: আশ্রয় পাওয়া কঠিন,
🔥 পর্তুগাল: নাগরিকত্ব ৫→১০ বছর, পরিবার ভিসা কঠোর।
🔥 সুইডেন: স্বেচ্ছায় ফেরত গেলে টাকা, নাগরিকত্ব কঠিন।
⸻
📌 শর্টকাট শেষ
ভিসা কঠোর, আশ্রয় সীমিত, নাগরিকত্ব কঠিন।
✅ সুতরাং দক্ষতা অর্জন করুন। দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে যান। সবার জন্য শুভকামনা।
24/11/2025
কাল ভোরে মালেশিয়া ট্যুরিস্ট ভিসায় এসেই আধা ঘন্টার মধ্যে দুই দেশের ভিসা করে নিলাম।
লাওস :
প্রথমেই চলে যাবেন লাওস এম্ব্যাসিতে। কনফিডেন্স কম থাকলে লোকটা আপনাকে ঘাটাবে একটু। আমার পুরো প্রক্রিয়া ছিলো ২মিনিটের। আমাকে হোটেল বুকিং দেখাতে বলে নাই, ফ্লাইটের টিকেট দেখাতে বলার সময় আমি বলে দিছি আমি ট্রেইনে যাবো 😆
ওইখানে বসে শুধু ফর্মটা ফিলাপ করবেন।
৪৫০ রিংগিত রাখলো, শুনছিলাম আরোও কম রাখবে, কিন্ত ৪৫০ রিংগিতই রাখলো।
যেসব জিনিস নিয়ে যাবেন -
১. অরিজিনাল পাসপোর্ট ও পাসপোর্টের ফটোকপি
২. ব্যাংক স্ট্যাটমেন্ট
৩. ১কপি ছবি
৪. ব্যবসা হলে ট্রেড লাইসেন্স আর জব হলে NOC
৫. ভিজিটিং কার্ড বা আইডি কার্ড
৫. হোটেল ও ফ্লাইট এর বুকিং
কম্বোডিয়া :
লাওস ভিসা নিয়ে গেলাম কম্বোডিয়া এম্ব্যাসিতে। বৃষ্টি হচ্ছিলো, গিয়ে ঢুকতেই আমাকে বসিয়ে গেইটের বুইড়াটা আমার পাসপোর্ট নিয়ে নিজেই ফর্ম ফিলাপ করে দিলো, করে আমার থেকে ২০রিংগিত নিয়ে গেলো। মেজাজটা খারাপ হলো, শুধু নাম নাম্বার লিখেই ২০রিংগিত রেখে দিলো।
সাজেশন থাকবে, বুইড়া থেকে ফর্ম নিয়ে নিজেই ফিলাপ করবেন, আর যদি তাকে টাকা দিতে চান বা সমস্যা মনে করেন, সেক্ষেত্রে দিয়ে দিবেন।
ভিতরে গেলাম, শুধু পাসপোর্ট, ফর্ম, এক কপি ছবি আর ২৩০ রিংগিত রেখেই অপেক্ষা করতে বললো, মাত্র ১৫মিনিটের মধ্যেই ডেকে পাসপোর্ট দিয়ে দিলো ভিসা সহ।
আশা করি এই ব্যাপারে সব ডিটেইলস বলে দিলাম, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো রিপ্পাই দেওয়ার, কারণ ১১টা দেশের ভিসা ও এপ্রোভাল নিয়ে বর্তমানে আছি মালেশিয়া, আজকেই যাবো থাইল্যান্ড, তাই রিপ্লাই সময়মতো নাও দিতে পারি।
ধন্যবাদ।
© ডা. শাহরিয়ার আলম রাহি।
29/09/2025
ইকারিয়া দ্বীপের রহস্য!
“ঘড়ি থেমে নেই—তবু এখানকার মানুষ সময়কে হার মানায়; ৯০–১০০ বছর যেন স্বাভাবিক বয়স!”
গ্রীসের ছোট্ট ইকারিয়া দ্বীপ—মাত্র ২৫৪ বর্গকিলোমিটারের সবুজ, পাহাড়ি এক স্বর্গ। বিশ্বজুড়ে পরিচিত এই দ্বীপের মানুষদের দীর্ঘায়ুর জন্য। অনেকের মতে, এর পেছনে কাজ করে দ্বীপের নির্মল পরিবেশ, আবহাওয়া, আর স্বাভাবিক ছন্দে বাঁচার সহজ জীবনধারা।
এই দ্বীপে সবচেয়ে আলোচিত নাম স্তামাতিস মোরাইতিস। ১৯৫১ সালে ইকারিয়া ছেড়ে তিনি পরিবারসহ আমেরিকার ফ্লোরিডায় যান। ১৯৭৬ সালে ৬০ বছর বয়সে ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে—চিকিৎসকেরা বলেন, হাতে মাত্র নয় মাস। শেষদিনগুলো শৈশবের বন্ধুদের সঙ্গে কাটাতে স্ত্রীকে নিয়ে তিনি ফিরে আসেন ইকারিয়ায়। অবিশ্বাস্যভাবে, কয়েক মাসের মধ্যেই শরীর ফিরতে শুরু করে আগের ছন্দে—নিজে হাঁটা-চলা, জমিতে কাজ, আর দিনকে দিন সুস্থতা। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ক্যান্সার ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে। চিকিৎসা ছাড়াই তিনি বেঁচেছিলেন ৯০ বছর পর্যন্ত।
ইকারিয়ার বৃদ্ধদের আলাদা করে চেনা যায় তাদের প্রাণশক্তিতে। শত বছরেও তারা লাঠির ভরসা কমই নেন; পাহাড়ি সিঁড়ি ভেঙে একাই গির্জায় ওঠেন। জীবন এখানে চলে ঘড়ির নির্দেশে নয়—ব্যবসায়ীরা ইচ্ছামতো দোকান খোলেন, নিমন্ত্রণে সকাল ১০টা বা সন্ধ্যা ৬টায় অতিথি উপস্থিত হন—কেউ তাড়া দেন না, কেউ তাড়াহুড়ো করেন না। টাকার চিন্তা, প্রতিযোগিতার দৌড়—সবকিছু থেকে দূরে থেকে তারা স্বভাবতই থাকেন চাপমুক্ত।
খাদ্যাভ্যাসও ভীষণ সরল—প্রচুর শাকসবজি ও ফল, ফাস্ট ফুড নেই বললেই চলে; মাছ-মাংস সীমিত। পেশা মূলত মৎস্যধরা, চাষাবাদ, পশুপালন—যার ফলে সারাদিনের কাজই হয়ে ওঠে স্বাভাবিক ব্যায়াম। রাতে ঘুমের আগে এক পেয়ালা হার্বাল চা, স্থানীয় মদও অল্পে সীমাবদ্ধ। পর্যাপ্ত ঘুম, নিয়মিত চলাফেরা, আর প্রকৃতির সান্নিধ্য—এই ত্রয়ীতে গড়ে ওঠে সুস্থতার বৃত্ত।
২০০০ সালে ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার ও লেখক ড্যান বিউটনার ‘দ্য ব্লু জোন্স সলিউশন’ বইয়ে ইকারিয়াকে ‘ব্লু জোন’ হিসেবে তুলে ধরেন—সেসব স্থান, যেখানে মানুষ গড়ে বেশি দিন বাঁচে এবং কম অসুখে ভোগে। কেন এই দ্বীপে শতায়ু বেশি, ক্যান্সার ও হৃদরোগ তুলনামূলক কম—তা নিয়ে হয়েছে বহু গবেষণা। কিন্তু ইকারিয়াবাসীদের সহজ, ধীর, প্রকৃতিনির্ভর জীবনযাপন যেন সব প্রশ্নের এক অপ্রকাশিত উত্তর হয়ে থেকেই যায়।
শেষকথা: হয়তো রহস্য খুব জটিল নয়—স্বাস্থ্যের বড় গোপনটা লুকোনো আছে ছোট ছোট অভ্যাসে, ধীর জীবনে, আর প্রকৃতির কাছে ফেরা—যেমনটি করে ইকারিয়া।
দর্শক এই দ্বীপের ব্যাপারে আগে জানতেন? আপনার মতামত জানান কমেন্টে
(C) Inspiration Media
27/09/2025
স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলতে উত্তর ইউরোপের এই পাঁচটি দেশকে বোঝায়। সর্বসম্মতিক্রমে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক এই তিনটি দেশ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ তবে অনেকেই এর সাথে ফিনল্যান্ড এবং আইসল্যান্ডকেও যোগ করে। অবশ্য এই পাঁচ দেশকে একত্রে নর্ডিক দেশও বলা হয়।
27/09/2025
আপনি কি তৈরি আছেন?
আলবেনিয়াতে (Albania) বর্তমানে শ্রমবাজার ধীরে ধীরে বিদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, নেপাল, ফিলিপাইন ইত্যাদি দেশ থেকে কর্মী নেয়ার প্রবণতা বাড়ছে। আলবেনিয়ার অর্থনীতি ট্যুরিজম, কনস্ট্রাকশন এবং সার্ভিস সেক্টরের উপর বেশি নির্ভরশীল।
সম্ভাব্য সেক্টর যেখানে কর্মী নেয়ার সুযোগ আছে:
1. হোটেল ও রেস্টুরেন্ট (Hospitality & Tourism)
ওয়েটার, কিচেন হেল্পার, শেফ, হাউসকিপার।
হোটেল রিসেপশন / সাপোর্ট স্টাফ।
2. কনস্ট্রাকশন (Construction)
মেসন, রাজমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান।
সাধারণ লেবার / হেল্পার।
3. ম্যানুফ্যাকচারিং ও ইন্ডাস্ট্রি (Manufacturing & Factories)
টেক্সটাইল, গার্মেন্টস, ফুড প্রসেসিং ও প্যাকেজিং।
4. এগ্রিকালচার ও ফার্মিং (Agriculture & Farming)
মৌসুমি কৃষিকাজ, ফল/সবজি সংগ্রহ, ডেয়ারি/লাইভস্টক।
5. ট্রান্সপোর্ট ও লজিস্টিকস (Transport & Logistics)
ড্রাইভার, ডেলিভারি স্টাফ, গুদাম শ্রমিক।
বাংলাদেশি কর্মীদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:
✅ মৌলিক দক্ষতা (Basic Skills):
সংশ্লিষ্ট পেশায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
নির্মাণ, হোটেল বা কৃষিকাজে হাতে-কলমে দক্ষতা।
✅ ভাষা দক্ষতা (Language Skills):
ইংরেজি জানলে সুবিধা হয় (কারণ অনেক হোটেল ও রেস্টুরেন্ট ট্যুরিস্ট ডিল করে)।
আলবেনিয়ান ভাষা শিখলে দীর্ঘমেয়াদে ভালো সুযোগ পাওয়া যায়।
✅ ডকুমেন্টেশন (Documentation):
বৈধ পাসপোর্ট।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
মেডিকেল ফিটনেস সার্টিফিকেট।
✅ ব্যক্তিগত গুণাবলি (Soft Skills):
সময় মেনে কাজ করা।
শারীরিকভাবে সক্ষম।
দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা।
🔹 বাংলাদেশি কর্মীদের জন্য বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা হোটেল-রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন ও কৃষি সেক্টরে।
🔹 যদি কারও গালফ দেশ, মালয়েশিয়া বা পূর্ব ইউরোপে কাজের অভিজ্ঞতা থাকে, তবে আলবেনিয়াতে ভিসা ও চাকরি পাওয়া সহজ হয়।
11/09/2025
✈️ অযথা সন্দেহে বেআইনি অফলোড – জানুন আপনার অধিকার!
অনেক বাংলাদেশি নাগরিক বৈধ পাসপোর্ট, ভিসা ও টিকেট নিয়েও ইমিগ্রেশন থেকে অফলোডের শিকার হন। অথচ কোনো লিখিত কারণ বা সুনির্দিষ্ট আইনি ভিত্তি ছাড়া অফলোড করা সম্পূর্ণ বেআইনি এবং নাগরিক অধিকার লঙ্ঘন।
🛑 কেন এটি বেআইনি?
👉 বাংলাদেশ সংবিধানের Article 36 অনুযায়ী – প্রত্যেক নাগরিকের বিদেশ ভ্রমণের অধিকার আছে।
👉 Article 31 ও 32 – প্রত্যেকের আইনের আশ্রয় পাওয়ার অধিকার এবং ব্যক্তিস্বাধীনতা রক্ষা পাবে।
👉 বৈধ নথি থাকা সত্ত্বেও অফলোড করা হলে এটি সরাসরি Fundamental Rights Violation।
⚖️ আইন কী বলে?
🔹 দণ্ডবিধি ধারা 166 → কোনো সরকারি কর্মচারী ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করলে, এবং তাতে নাগরিক ক্ষতিগ্রস্ত হলে, সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড বা জরিমানা হতে পারে।
🔹 দণ্ডবিধি ধারা 220 → বেআইনিভাবে আটকানো বা ভ্রমণ বাধা দিলে, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড + জরিমানা হতে পারে।
🔹 সংবিধানের Article 102 → নাগরিকরা সরাসরি High Court Division-এ রিট মামলা করতে পারেন। এর মাধ্যমে বেআইনি অফলোডকে অবৈধ ঘোষণা করা যায় এবং ক্ষতিপূরণ দাবি করা যায়।
🚨 নাগরিকের করণীয় (Step by Step)
1️⃣ প্রমাণ সংগ্রহ করুন – বোর্ডিং পাস, টিকেট, ভিসা, পাসপোর্টের কপি, দায়িত্বপ্রাপ্ত অফিসারের নাম, ডিউটি শিফট, এবং সম্ভব হলে সাক্ষীর তথ্য নিন।
2️⃣ অভিযোগ করুন –
ইমিগ্রেশন শিফট ইনচার্জ বা ডিউটি অফিসারকে লিখিত অভিযোগ দিন।
পাসপোর্ট অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ সেলে লিখিত আবেদন করুন।
3️⃣ ফৌজদারি মামলা করুন –
ধারা 166 ও 220 অনুযায়ী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করা যায়।
4️⃣ হাইকোর্টে রিট করুন –
Article 102 অনুযায়ী Mandamus (বেআইনি কার্যক্রম বন্ধ), Certiorari (সিদ্ধান্ত বাতিল), Compensation (ক্ষতিপূরণ) দাবি করা যায়।
5️⃣ মানবাধিকার সংগঠন ও মিডিয়ার সহায়তা নিন –
যেমন ASK, BLAST, HRPB ইত্যাদি। এতে জনমত সৃষ্টি হবে এবং প্রশাসনের জবাবদিহি বাড়বে।
🏛️ বাস্তবে কী দাবি করা যায়?
✔️ বেআইনি অফলোডকে অবৈধ ঘোষণা করা।
✔️ ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধে নীতিমালা ও জবাবদিহি নিশ্চিত করা।
✔️ ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য আর্থিক ক্ষতিপূরণ আদায় করা।
ইনফরমেশনটি শেয়ার করুন যেতে সবাই জানতে পারে।
08/09/2025
আলহামদুলিল্লাহ ফাইনালি ঢাকা থেকে মরক্কোর 🇲🇦 স্টিকার ভিসা পেলাম। কিভাবে, কতদিনে পেলাম...? চলুন জেনে নেয়া যাক....
✍️ আমি যে সকল ডকুমেন্ট জমা দিয়েছিলাম তা নিচে উল্লেখ করলাম।
আপনাকেও হুবহু এগুলো দিতে হবে এমন না, আপনার প্রোফাইল অনুযায়ী যা দরকার তাই জমা দেবেন। তাদের চেকলিস্ট মোটামুটি কমন থাকে, অনেকটা থাইল্যান্ড বা মালয়েশিয়ার ভিসার মতই।
আমার জব প্রোফাইল অনুযায়ী আমি যা যা জমা দিয়েছি সেগুলো শেয়ার করলাম। ✅
✅ ভিসা ফর্ম + পাসপোর্ট ছবি (35×45mm, সাদা ব্যাকগ্রাউন্ড - ম্যাট পেপার )
✅ জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন (নোটারাইজড)
✅ ব্যাংক স্টেটমেন্ট + সলভেন্সি সার্টিফিকেট (9.5 লাখ)
✅ অফিস NOC, সেলারি সার্টিফিকেট ও শেষ ৬ মাসের পে স্লিপ
✅ অফিস আইডি + ভিজিটিং কার্ড
✅ পূর্বের ভিসা কপি (E-visa + Sticker)
✅ টিন ও ট্যাক্স রিটার্ন (শেষ ৩ বছর)
✅ ট্রাভেল হিস্ট্রি (১৯টি দেশ)
✅ ফ্লাইট ও হোটেল বুকিং
✅ কভার লেটার ও ট্রাভেল আইটিনারি
✅ অতিরিক্ত ডকুমেন্ট: বিবাহ সনদ, পরিবারের সনদ, বিভিন্ন সংগঠনের ও ক্লাবের সদস্যপদ সনদ ( নোটারাইজড )
🕒 প্রসেসিং টাইম পাসপোর্ট জমা দেয়ার পর
২১ কর্ম দিবস। কিন্তু এভারেজ ১ মাস সময় লাগে।
(আমার ৪২ কর্মদিবস প্রায় ২ মাস লেগেছে)
💳 ভিসা ফি
BDT ৮.৭০০ (শুধু ভিসা হলে দিতে হয়, ক্যাশে)
(আমি ঢাকার বাইরে থাকায় আমার সব মিলিয়ে ২৫,০০০/- টাকা খরচ হয়েছে)
📍 ভিসা জমা দেওয়ার নিয়ম
• কোনো এপয়েন্টমেন্ট লাগে না
• শুক্রবার/শনিবার ও সরকারি ছুটির দিন ছাড়া জমা দেয়া যায়
• জমা দিলে কোনো স্লিপ বা ট্র্যাকিং সিস্টেম নেই
• সাধারণত ১ মাসের বেশি সময় লাগে
• ভিসা ইস্যুর তারিখ ধরা হয় ফ্লাইট বুকিং ডেট থেকে
• ভিসা ৩ মাসের হলেও স্টে পারমিট দেয় ১০/১৫/৩০ দিন (আইটিনারি অনুযায়ী) আমাকে ১৫ দিনের ভিসা দেওয়া হয়েছে, কারণ আমি ১০ দিনের ট্রাভেল প্ল্যান জমা দিয়েছিলাম।
🏛️ এম্বাসি লোকেশন
বারিধারা ৯ নাম্বার রোড, মিয়ানমার এম্বাসির পাশে।
⚠️ আশেপাশে কোনো বিকাশ/ATM নেই → ভিসা ফি ক্যাশ নিতে হবে। জমা সকাল ১০ টা থেকে ১২ টা, আর ডেলিভারি দুপুর ১২টার পর দেয়া হয়।
✈️ ঢাকা থেকে মরোক্কো ফ্লাইট
সাধারণত কাসাব্লাঙ্কা রুটে ১ স্টপ ফ্লাইট পাওয়া যায়।
রিটার্ন টিকিট জন প্রতি প্রায় ১ লাখ ১৫ থেকে ২০ হাজার।
মরোক্কো কেন যাবেন❓
🌍 মরোক্কো পরিচিতি...
মরোক্কোকে বলা হয় ইউরোপের প্রবেশপথ, মরক্কো আর স্পেন এর দুরত্ব মাত্র ১৬ কি.মি.। মরোক্কো উত্তর-পশ্চিম আফ্রিকায় অবস্থিত। উত্তরদিকে আটলান্টিক ও ভূমধ্যসাগর, পশ্চিমে আলজেরিয়ার সীমান্ত আর দক্ষিণে বিস্তীর্ণ সাহারা মরুভূমি।
মারাকেশের রঙিন সুক, শেফশাওয়েনের নীল শহর আর বিস্তীর্ণ সাহারা মরুভূমি এক দেশে পাহাড়, সমুদ্র আর মরুভূমির অসাধারণ মিশেল। ইউনেস্কো হেরিটেজ শহর ফেস, রাবাত আর মেকনেস আপনাকে নিয়ে যাবে ইতিহাসের গভীরে।
💰 অর্থনীতি
মরোক্কোর অর্থনীতি মূলত কৃষি 🌾, পর্যটন 🏨, খনিজ (ফসফেট) ⛏️ এবং হালকা শিল্প 🏭-এর উপর নির্ভর। দেশী খাবার, হোটেল ও ট্রান্সপোর্ট তুলনামূলক কম খরচে পাওয়া যায় 💵। মুদ্রা: মরোক্কো দিরহাম (MAD)
✈️ প্রধান ভ্রমণস্থান
• মারাকেশ: রঙিন বাজার, জেল্লা ফনা স্কোয়ার 🏙️
• শেফশাওয়েন (ব্লু সিটি) 💙
• ফেস: মধ্যযুগীয় আর্কিটেকচার 🏰
• রাবাত: রাজধানী, সমুদ্র উপকূল 🌊
• মেকনেস: ঐতিহাসিক দরজা ও রাজপ্রাসাদ
• সাহারা মরুভূমি: ক্যাম্পিং, উট ভ্রমণ 🐪
• আগাদির, এসাওইরা: সমুদ্র সৈকত 🏖️
ভ্রমণ খরচ 💰
বাজেট ট্রাভেলারদের জন্য (২ জনের ট্যুর) প্রতিজন দিনে প্রায় ২৫ থেকে থেকে ৩০ ইউরো যথেষ্ট।
➡️ ৭ দিনের জন্য দুই জনের আনুমানিক বাজেট:
ফ্লাইট: প্রায় ১.১৫–১.২০ লাখ টাকা।
হোটেল, খাবার ও ট্রান্সপোর্ট ও এন্ট্রি ফি বাজেট মুডে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা।
সব মিলিয়ে দুই জনের এক সপ্তাহের মরোক্কো ট্রিপের খরচ দাঁড়ায় বাজেট ট্রিপে জন প্রতি প্রায় ২ লাখ টাকা।
যাদের মুটামুটি ভালো ট্রাভেল হিস্ট্রি আছে তারা এপ্লাই করতে পারেন।গাল্ফ + ইজিপ্ট ভ্রমণ না করে
ভিজিট ভিসার জন্য এপ্লাই না করাই উত্তম।
লিখেছেনঃ- নুর ই আলম নিপু।
28/08/2025
✈️🇵🇭 এজেন্সি ছাড়া ফিলিপাইন ভিসা – একদম সহজ স্টেপ বাই স্টেপ গাইডলাইন
ফিলিপাইন ভ্রমণের প্ল্যান করছেন? চিন্তার কিছু নেই! এজেন্সির সাহায্য ছাড়াই নিজে নিজেই ভিসা করতে পারবেন। দেখে নিন পূর্ণ প্রক্রিয়াটি👇
📝 ধাপ–১: ইমেল করুন
প্রথমে ফিলিপাইন দূতাবাসে একটি ইমেল পাঠাবেন (📧 [email protected]) যেখানে ট্যুরিস্ট ভিসার প্রতি আপনার আগ্রহ জানাবেন।
📝 ধাপ–২: ফর্ম ও অ্যাপয়েন্টমেন্ট
রিপ্লাই মেইলে আপনি পাবেন –
✅ ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম
✅ প্রয়োজনীয় ডকুমেন্টসের চেকলিস্ট
✅ অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য লিংক
ওই লিংক থেকে বেসিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করে সাবমিট করবেন।
📂 ধাপ–৩: যে ডকুমেন্টসগুলো লাগবে
🔹 ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম (সঠিকভাবে পূরণ করা)
🔹 ২*২ ইঞ্চি ছবি (ল্যাব প্রিন্ট)
🔹 ভিসা রিকোয়েস্ট লেটার (নিজের পরিচয়, কেন যাচ্ছেন, কোথায় থাকবেন, পূর্বের ট্রাভেল হিস্টোরি উল্লেখ করবেন)
🔹 ব্যাংক স্টেটমেন্ট –
• এক জনের জন্য মিনিমাম ২ লাখ টাকা (৬ মাসের স্টেটমেন্ট + নিয়মিত লেনদেন)
• ফ্যামিলি ৩ জন হলে মিনিমাম ৬ লাখ টাকা
🔹 সলভেন্সি সার্টিফিকেট (যদি থাকে)
🔹 ফ্লাইট বুকিং – Sharetrip/Go Zayaan থেকে Non-paid Ticket (Cash on Delivery অপশন)
🔹 হোটেল বুকিং – Booking.com/Agoda (Book without credit card অপশন ব্যবহার করে)
🔹 ট্রাভেল আইটিনারারি – কেবল ম্যানিলার জন্য ৪–৫ দিনের প্ল্যান বানান
🔹 জব হলে – NOC + অফিস আইডি কার্ডের কপি
🔹 ব্যবসা করলে – ট্রেড লাইসেন্স (নোটারাইজড কপি) + ভিজিটিং কার্ড
🔹 বাচ্চা থাকলে – জন্মসনদ ও পাসপোর্ট কপি
🔹 স্পাউস থাকলে – পাসপোর্টে নাম না থাকলে ম্যারেজ সার্টিফিকেট (নোটারাইজড কপি)
📧 ধাপ–৪: ডকুমেন্ট জমা
সব ডকুমেন্টস রেডি হলে দূতাবাসের মেইলের রিপ্লাইতে অ্যাটাচ করে অ্যাপয়েন্টমেন্ট চাইবেন। ৭–১০ দিনের মধ্যে তারা তারিখ জানাবে।
👨👩👧👦 ধাপ–৫: জমা দেওয়া
ফ্যামিলি হলে যেকোন একজন গিয়ে সবার পাসপোর্ট ও ডকুমেন্টস জমা দিতে পারবেন।
💵 ধাপ–৬: ভিসা ফি
বর্তমানে ভিসা ফি ৫,০০০ টাকা (আগে ছিলো ৪,৬০০ টাকা)।
✅ কেন নিজে আবেদন করবেন?
🔹 নিজের করা ভিসা ফাইল বেশি স্ট্রং → ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি।
🔹 এজেন্সি একই কমন লেটার ব্যবহার করে – এতে ভিসা রিজেক্ট হওয়ার ঝুঁকি থাকে।
🔹 এজেন্সি প্রতি পাসপোর্টে ২–৩ হাজার টাকা অতিরিক্ত নেয়।
🔹 ফ্লাইট/হোটেল Non-paid বুকিং সহজেই নিজে করা যায়।
👉 মনে রাখবেন, যেকোন দেশের ভিসা প্রসেসিং নিজে করা সম্ভব। শুধু সঠিক ডকুমেন্টস রেডি রাখলেই হলো।
🌍🇧🇩 নিজের হাতে ভিসা – নিজেই হোন নিজের ট্রাভেল এজেন্ট!
সবার জন্য শুভকামনা।