Tax Return

Tax Return

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tax Return, Tax preparation service, Gulshan, Dhaka.

বাংলাদেশের যেকোনো আয়কর সার্কেলের আয়কর রিটার্ন এখন ঘরে বসেই—সহজ, নিরাপদ ও ১০০% নির্ভুলভাবে অনলাইনে দাখিল করুন।

নির্ভরযোগ্য, পেশাদার ও মানসম্মত আয়কর সেবায় 'Tax Return'—আপনার আস্থার ঠিকানা।

Cell: 01811-87 87 60, E-mail: [email protected] Income Tax, Appeal, Tribunal, Accounts of Audit, VAT, Export & Import Registration, RJSC (Company Registration), Rajuk (Land Use Clearances, Plan Approved, Construction Permit, Occupancy Certificate)

Photos from Tax Return's post 11/07/2026

আয়কর আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন: করদাতাদের যা জানা জরুরি

আয়কর আইনের অন্যতম গুরুত্বপূর্ণ ও জটিল ধারা ১৬৩, যেখানে ন্যূনতম কর ও চূড়ান্ত কর সংক্রান্ত বিধান ছিল, তা নতুন প্রস্তাবে আরও সহজ ও করদাতাবান্ধবভাবে পুনর্বিন্যাস করা হয়েছে।

তবে এর পাশাপাশি এসেছে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।

⚠️ সঞ্চয়পত্রের সুদ, সম্পত্তি বিক্রয়ের মূলধনি লাভসহ কয়েকটি খাতে উৎসে কর্তিত করের (TDS) মাধ্যমে চূড়ান্ত করদায় নিষ্পত্তির সুবিধা আর থাকছে না।

অর্থাৎ, এসব আয়ের ক্ষেত্রে এখন থেকে প্রচলিত স্লাবভিত্তিক (Regular Rate) হারে আয়কর হিসাব করতে হবে।

📌 তাই রিটার্ন প্রস্তুতের আগে নতুন বিধান সম্পর্কে সচেতন থাকুন। সঠিক কর পরিকল্পনা আপনাকে অপ্রয়োজনীয় করঝুঁকি ও জটিলতা থেকে রক্ষা করতে পারে।

📲 আয়কর, ভ্যাট ও সর্বশেষ কর আইন সংক্রান্ত নির্ভুল আপডেট পেতে আমাদের পেজটি Follow করুন।

11/07/2026

বিস্তারিত জানতে এই পোস্টের প্রথম কমেন্ট দেখুন।

11/07/2026

TIN Certificate তৈরি বা আয়কর রিটার্ন দাখিলে সমস্যায় পড়ছেন?

বিদেশে অবস্থান করছেন, তাই NID দিয়ে নিবন্ধিত কোনো সচল (Biometric) মোবাইল SIM না থাকায় TIN Certificate তৈরি, e-Return Registration বা আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন না?

তবে আপনার রয়েছে—
✅ জাতীয় পরিচয়পত্র (NID)
✅ মেয়াদোত্তীর্ণ নয় এমন Passport
✅ বৈধ Visa

অথবা,

❌ আঙুলের ছাপ (Fingerprint) সংক্রান্ত সমস্যার কারণে নিজের নামে Bio metric SIM নিবন্ধন করা সম্ভব হচ্ছে না?

চিন্তার কিছু নেই।

এ ধরনের সমস্যায় অনেকেই অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার হন।

সঠিক দিকনির্দেশনা ও অভিজ্ঞ সহায়তা থাকলে আইনসম্মতভাবে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

আপনার পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

📞 যোগাযোগ: 01811-878760

⭐ আমাদের সেবার মান ও গ্রাহক সন্তুষ্টির প্রমাণ হিসেবে এই পেজের Pinned পোস্টে রয়েছে ১,১০০+ ইতিবাচক রিভিউ কমেন্ট।

মূল্যবান রিভিউ ও মতামত দেখতে নিচের লিংকে ভিজিট করুন:
https://www.facebook.com/share/p/192dmBpwer/

আপনার আস্থা আমাদের দায়িত্ব—সঠিক পরামর্শ, নির্ভুল সেবা এবং নির্ভরযোগ্য সহযোগিতার মাধ্যমে আমরা আছি আপনার পাশে।

10/07/2026

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল এখন বাধ্যতামূলক

এনবিআর-এর বিশেষ আদেশ অনুযায়ী, সকল স্বাভাবিক ব্যক্তি (Individual) করদাতাকে এখন থেকে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে।

ই-রিটার্ন পোর্টাল: www.etaxnbr.gov.bd

করদাতাদের এই নির্দিষ্ট সরকারি পোর্টালে নিবন্ধিত হয়ে তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বা রিটার্ন জমা দিতে হবে।

যারা অনলাইন বাধ্যবাধকতার বাইরে (৫টি বিশেষ শ্রেণি)

1) ৬৫+ বছর বয়সী প্রবীণ নাগরিক

৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়।

2) প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি

শারীরিক অক্ষমতা বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র থাকা সাপেক্ষে) এই বাধ্যবাধকতা থেকে মুক্ত।

3) প্রবাসে অবস্থানরত বাংলাদেশী

যে সকল বাংলাদেশী করদাতা বর্তমানে বিদেশে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে এই নিয়ম শিথিলযোগ্য।

4) মৃত ব্যক্তির প্রতিনিধি

কোনো মৃত করদাতার পক্ষে তার প্রতিনিধি বা উত্তরাধিকারী যখন রিটার্ন জমা দেবেন, তখন তা অনলাইনে দেওয়া বাধ্যতামূলক নয়।

5) বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিক

বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকগণও এই অনলাইন বাধ্যবাধকতার আওতামুক্ত থাকবেন।

ঐচ্ছিক অনলাইন দাখিল: উপরের ৫টি শ্রেণির করদাতারা বাধ্যতামূলক না হলেও চাইলে স্ব-ইচ্ছায় অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

সিস্টেমে সমস্যা হলে বিকল্প পদ্ধতি (পেপার রিটার্ন)
ই-রিটার্ন সিস্টেমে কারিগরি সমস্যা হলে

যদি কোনো করদাতা সিস্টেমে রেজিস্ট্রেশন বা দাখিল সংক্রান্ত জটিলতার কারণে অনলাইনে রিটার্ন দিতে না পারেন, তবে তিনি বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

লিখিত আবেদন ও অনুমোদন প্রক্রিয়া

যৌক্তিক কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে আবেদন করতে হবে এবং অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের অনুমতিক্রমে পেপার রিটার্ন দাখিল করা যাবে।

আমাদের সেবার মান ও গ্রাহক সন্তুষ্টির প্রমাণ হিসেবে এই পেজের প্রথম (Pinned) পোস্টে রয়েছে ১,১০০+ রিভিউ কমেন্ট।

তাদের মূল্যবান রিভিউ ও মতামত দেখতে নিচের লিংকে ভিজিট করুন:
https://www.facebook.com/share/p/192dmBpwer/

01811-878760

10/07/2026

📢 আয়কর রিটার্ন অডিটে নির্বাচিত হয়েছেন? আতঙ্কিত নয়, সচেতন হোন।

Risk Based Audit Selection Criteria অনুযায়ী অনেক করদাতার ২০২৩–২০২৪ করবর্ষের স্বনির্ধারণী আয়কর রিটার্ন আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৮২ অনুসারে অডিটের জন্য নির্বাচিত হচ্ছে।

📄 অডিট নোটিশে সাধারণত উল্লেখ থাকে যে, আপনার দাখিলকৃত রিটার্নে প্রদত্ত আয়, ব্যয়, বিনিয়োগ, সম্পদ ও অন্যান্য তথ্যের যথার্থতা যাচাইয়ের উদ্দেশ্যে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণপত্র জমা দিতে হবে।

❓এর অর্থ কি?

অডিটে নির্বাচিত হওয়া মানেই কর ফাঁকি বা জরিমানার সিদ্ধান্ত নয়।
এটি এনবিআরের একটি নিয়মিত যাচাই প্রক্রিয়া। প্রয়োজন হলে অতিরিক্ত তথ্য, ব্যাখ্যা বা শুনানির জন্য আপনাকে আহ্বান জানানো হতে পারে।

📂 আগে থেকেই যেসব কাগজপত্র প্রস্তুত রাখবেন:

✔ দাখিলকৃত আয়কর রিটার্নের কপি
✔ Income Computation
✔ ব্যাংক স্টেটমেন্ট
✔ TDS/AIT সনদ
✔ বিনিয়োগের প্রমাণপত্র
✔ বেতন বা ব্যবসায়িক আয়ের সমর্থক দলিল
✔ সম্পদ ও দায় বিবরণীর সমর্থক নথি
✔ অন্যান্য প্রাসঙ্গিক ভাউচার ও প্রয়োজনীয় ডকুমেন্ট

⏳ নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য ও প্রয়োজনীয় নথি জমা দিন এবং এনবিআরের নির্দেশনা অনুযায়ী সহযোগিতা করুন।

💼 অডিট নোটিশ পেয়েছেন?

অভিজ্ঞ আয়কর পরামর্শকের সহায়তায় প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত, অডিট রেসপন্স এবং শুনানির বিষয়ে পেশাদার সহায়তা গ্রহণ করুন।

📞 যোগাযোগ: 01811-878760

⭐ আমাদের সেবার মান ও গ্রাহক সন্তুষ্টির প্রমাণ হিসেবে এই পেজের Pinned পোস্টে রয়েছে ১,১০০+ ইতিবাচক রিভিউ কমেন্ট।

10/07/2026

📢 নতুন করদাতাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

২০২৬–২০২৭ করবর্ষে প্রথমবার আয়কর রিটার্ন দাখিলকারী (New Taxpayer)-দের জন্য রয়েছে বিশেষ সুবিধা।
প্রথমবার আয়কর রিটার্ন দাখিল করছেন?
নতুন করদাতাদের জন্য সুখবর!

২০২৬–২০২৭ করবর্ষে প্রথমবার আয়কর রিটার্ন দাখিলকারী (New Taxpayer)-দের জন্য রয়েছে বিশেষ সুবিধা।

✅ করযোগ্য আয় করমুক্ত সীমা অতিক্রম করলেও ন্যূনতম আয়কর মাত্র ১,০০০ টাকা।

এটি নতুন করদাতাদের স্বেচ্ছায় কর পরিপালনে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

📌 মনে রাখবেন

✔ এই সুবিধা শুধুমাত্র প্রথমবার রিটার্ন দাখিলকারীদের জন্য প্রযোজ্য।
✔ প্রযোজ্য আইন ও শর্তাবলি অনুযায়ী রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে হবে।

💼 আয়কর রিটার্ন নিয়ে আর কোনো ঝামেলা নয়!

✔ অনলাইনে ১০০% নির্ভুলভাবে আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল
✔ অভিজ্ঞ আয়কর পরামর্শকের তত্ত্বাবধানে পেশাদার সেবা
✔ সারা বাংলাদেশে নির্ভরযোগ্য অনলাইন সাপোর্ট

📞 যোগাযোগ: 01811-878760

⭐ আমাদের সেবার মান ও গ্রাহক সন্তুষ্টির প্রমাণ হিসেবে এই পেজের Pinned পোস্টে রয়েছে ১,১০০+ ইতিবাচক রিভিউ কমেন্ট।

সঠিক রিটার্ন, সঠিক পরামর্শ, নিশ্চিন্ত সেবা।
Tax Return

Photos from Tax Return's post 10/07/2026

যারা এখনো ২০২৫–২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করেননি, তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা

২০২৪–২০২৫ অর্থবছর (২০২৫–২০২৬ করবর্ষ)-এর আয়কর রিটার্ন এখনো জমা না দিয়ে থাকলে, July 01, 2026 থেকে আপনি শুধুমাত্র Normal Return হিসেবে রিটার্ন দাখিল করতে পারবেন।

রিটার্ন দাখিলের পর প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট উপ কর কমিশনারের সার্কেলে উপস্থিত হয়ে শুনানির (Hearing) মাধ্যমে রিটার্নের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

⚠️ মনে রাখবেন: আইন অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে বিলম্বজনিত জরিমানা, সুদ এবং অন্যান্য প্রযোজ্য আরোপ হতে পারে।

ℹ️ আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য

বর্তমানে ই-রিটার্ন সিস্টেমে ২০২৬–২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সুবিধা এখনো চালু হয়নি। সিস্টেম চালু হলে নতুন করবর্ষের রিটার্ন অনলাইনে দাখিল করা যাবে।

📌 অপ্রয়োজনীয় জটিলতা ও অতিরিক্ত ব্যয় এড়াতে সময়মতো সঠিক নিয়মে আয়কর রিটার্ন দাখিল করুন।

✅ অনলাইনে ১০০% নির্ভুলভাবে আয়কর রিটার্ন জমা করতে বা এই সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন।

📞 যোগাযোগ: 01811-878760

আমাদের রয়েছে অভিজ্ঞ ও দক্ষ পেশাদার টিম।

আমাদের সেবার মান ও গ্রাহক সন্তুষ্টির প্রমাণ হিসেবে এই পেজের প্রথম (Pinned) পোস্টে রয়েছে ১,১০০+ রিভিউ কমেন্ট।

সেখানে আমাদের সেবা গ্রহণকারী কিছু গ্রাহকদের বাস্তব অভিজ্ঞতা, মূল্যবান মতামত এবং সন্তুষ্টির প্রকাশ পাওয়া যায়, যা আমাদের সেবার নির্ভরযোগ্যতার প্রতিফলন।

তাদের মূল্যবান রিভিউ ও মতামত দেখতে নিচের লিংকে ভিজিট করুন:
https://www.facebook.com/share/p/192dmBpwer/

Photos from Tax Return's post 09/07/2026

আয়কর রিটার্নে কর রেয়াত হিসাবে ভুল করছেন না তো?

অনেক করদাতা অফলাইনে ২০২৬–২৭ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় আয়কর রেয়াতের হিসাব নির্ধারণে অনিচ্ছাকৃত ভুল করে থাকেন।

করবর্ষ ২০২৬-২৭-এ অর্থ আইন-২০২৬ অনুযায়ী কর রেয়াত (Tax Rebate) গণনার নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।

আপনিও যদি আয়কর রিটার্ন প্রস্তুত করতে যাচ্ছেন, তাহলে নতুন নিয়মটি অবশ্যই জেনে নিন।

✅ যে ভাবে কর রেয়াত কীভাবে নির্ধারণ হবে

নিম্নের তিনটি অঙ্কের মধ্যে যেটি সর্বনিম্ন, সেই পরিমাণ বিনিয়োগ কর রেয়াতের জন্য বিবেচিত হবে—

✔️ মোট করযোগ্য আয়ের ৩%
✔️ প্রকৃত বিনিয়োগের ১০%
✔️ সর্বোচ্চ ৭,৫০,০০০ টাকা

অর্থাৎ, এই তিনটি অঙ্কের মধ্যে যেটি কম হবে, সেই অঙ্কের ভিত্তিতেই আপনার কর রেয়াত নির্ধারণ করা হবে।

📌 একটি বাস্তব উদাহরণ

ধরা যাক, একজন সরকারি চাকরিজীবীর ২০২৬-২৭ করবর্ষের তথ্য নিম্নরূপ—

💰 করযোগ্য আয়ের তথ্য

• মূল বেতন: ৭,২০,০০০ টাকা (TDS: ৩০,০০০ টাকা)

• বোনাস: ১,৩২,০০০ টাকা

• স্থায়ী আমানত (FDR)-এর সুদ: ৫৮,০০০ টাকা (TDS: ৫,৮০০ টাকা)

• সঞ্চয়পত্রের সুদ: ৯০,০০০ টাকা (TDS: ৯,০০০ টাকা)

মোট করযোগ্য আয়: ১০,০০,০০০ টাকা

মোট উৎসে কর্তিত কর (TDS): ৪৪,৮০০ টাকা

💼 কর রেয়াতের জন্য বিনিয়োগ

• সঞ্চয়পত্রে বিনিয়োগ: ৩,০০,০০০ টাকা

• ভবিষ্যৎ তহবিল : ১,২০,০০০ টাকা

মোট বিনিয়োগ: ৪,২০,০০০ টাকা

🧮 কর রেয়াতের হিসাব

ক) করযোগ্য আয়ের ৩% = ১০,০০,০০০ × ৩% = ৩০,০০০ টাকা
খ) মোট বিনিয়োগের ১০% = ৪,২০,০০০ × ১০% = ৪২,০০০ টাকা
গ) সর্বোচ্চ সীমা = ৭,৫০,০০০ টাকা

➡️ উপরের তিনটির মধ্যে সর্বনিম্ন অঙ্ক ৩০,০০০ টাকা।
অতএব, এই করদাতা ৩০,০০০ টাকা কর রেয়াত পাবেন।

📊 কর রেয়াতের আগে আয়কর
• প্রথম ৪,০০,০০০ টাকা = ০ টাকা
• পরবর্তী ৩,০০,০০০ টাকার ওপর ১০% = ৩০,০০০ টাকা
• পরবর্তী ৩,০০,০০০ টাকার ওপর ১৫% = ৪৫,০০০ টাকা
মোট আয়কর = ৭৫,০০০ টাকা

✅ কর রেয়াতের পর চূড়ান্ত আয়কর

মোট আয়কর = ৭৫,০০০ টাকা
(-) কর রেয়াত = ৩০,০০০ টাকা
পরিশোধযোগ্য আয়কর = ৪৫,০০০ টাকা

(-) উৎসে কর্তিত কর (TDS) = ৪৪,৮০০ টাকা

🎯 রিটার্ন দাখিলের সময় অতিরিক্ত পরিশোধযোগ্য কর = মাত্র ২০০ টাকা

অনলাইনে ১০০% নির্ভুলভাবে আয়কর রিটার্ন জমা করতে বা এই সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন।

📞 যোগাযোগ: 01811-878760

💬 এই তথ্যটি আপনার পরিচিত করদাতাদের জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে। পোস্টটি শেয়ার করুন এবং প্রয়োজনে কমেন্ট বা ইনবক্সে আপনার প্রশ্ন জানাতে পারেন।

08/07/2026

আজকের একটি সঠিক সিদ্ধান্ত, আগামী দিনের নিশ্চিন্ত নিরাপত্তা।

আয়কর রিটার্ন শুধু একটি বাধ্যতামূলক আনুষ্ঠানিকতা নয়—এটি আপনার আয়, সম্পদ ও আর্থিক স্বচ্ছতার অন্যতম গুরুত্বপূর্ণ আইনগত দলিল।

নির্ভুল তথ্য ও সঠিক হিসাবের ভিত্তিতে সময়মতো আয়কর রিটার্ন দাখিল করুন। এতে ভবিষ্যতে ব্যাংকিং, ভিসা, ঋণ, সম্পদ সংক্রান্ত বিভিন্ন প্রয়োজন এবং অন্যান্য আইনগত কাজে আপনার আর্থিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা আরও শক্তিশালী হবে।

✅ নির্ভুল হিসাব
✅ নিরাপদ ও গোপনীয় সেবা
✅ ঘরে বসেই অনলাইন রিটার্ন দাখিলের সুবিধা
✅ অভিজ্ঞ ও দক্ষ পেশাদার টিম

আজই দায়িত্বশীল করদাতার পরিচয় গড়ে তুলুন।

📞 যোগাযোগ: 01811-878760

08/07/2026

ভবিষ্যতের ট্যাক্স প্লানিং জন্য বিনিয়োগের উপর কর রেয়াত কমে যাওয়ার বিষয়টি এখন থেকেই চিন্তা করে বিনিয়োগ করা উচিত!

ধরা যাক, একজন করদাতার করযোগ্য আয় ১০ লক্ষ টাকা।

➡️ অর্থ আইন ২০২৬ অনুযায়ী বর্তমানে তার মোট কর হবে ৭৫,০০০ টাকা, যেখানে গত বছর একই আয়ের জন্য কর ছিল ৬৭,৫০০ টাকা। অর্থাৎ, শুধুমাত্র করহার পরিবর্তনের কারণেই ৭,৫০০ টাকা বেশি কর দিতে হচ্ছে।

কিন্তু এখানেই শেষ নয়।

আগে ২ লক্ষ টাকা যোগ্য খাতে বিনিয়োগ করলে ৩০,০০০ টাকা পর্যন্ত কর রেয়াত পাওয়া যেত। এখন একই পরিমাণ রেয়াত পেতে হলে কমপক্ষে ৩ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে।

এর কারণ হলো, বিনিয়োগের উপর কর রেয়াতের হার ১৫% থেকে কমিয়ে ১০% করা হয়েছে।

ফলে, আগের মতো একই পরিমাণ বিনিয়োগ করলেও অনেক করদাতাকে প্রায় ১০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত কর দিতে হতে পারে।

অর্থাৎ, একই আয়, একই বিনিয়োগ—তবুও আগের বছরের তুলনায় করের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে, যেখানে নিত্যপ্রয়োজনীয় ব্যয় সামলাতেই অনেক পরিবার হিমশিম খাচ্ছে, সেখানে অতিরিক্ত সঞ্চয় বা বিনিয়োগ করা সবার পক্ষে সহজ নয়।

তাই নতুন কর কাঠামো ও কর রেয়াতের পরিবর্তন সম্পর্কে আগে থেকেই সচেতন থাকা এবং পরিকল্পনা অনুযায়ী বিনিয়োগ করা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Gulshan
Dhaka
1212