VAT & TAX Issue

VAT & TAX Issue

Share

VAT & TAX Consultant.

18/11/2025

আপনি কি এখনো ভাবছেন যে রিটার্ন দিব দিব বলে দেওয়া হচ্ছে না? এখনই আপনার ট্যাক্স রিটার্নটি সাবমিট করুন, না হলে কিন্তু আপনার কখন সময় পার হয়ে যাবে আপনি খেয়ালও করতে পারবেন না সুতরাং ৩০ শে নভেম্বর আগেই আপনি আপনার রিটান টি সম্পন্ন করুন। মনে রাখবেন লাস্টের দিকে কিন্তু সব সময় সার্ভার বিজি থাকে। "আর নয় দেরি এখনই ট্যাক্স রিটার্ন সাবমিট করি"।

16/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Masood Khan, Mizanur Rahman, MD Jamal Hossain, Sanoar Dewan, Mizanur Rahman, Asaduzzaman Asad, Ashad Mahmud, Sahin Alom, Humayan Ahamad

12/10/2025

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। আপনি কি একজন টিনধারী( TIN) ট্যাক্স হোল্ডার, তাহলে এখনি ২০২৫-২৬ অর্থ-বছরের অনলাইন ই- রিটার্ন সাবমিট করুন। যাহা অলরেডি শুরু হয়ে গেছে, যাহা চলবে আগামী ৩০ শে নভেম্বর পর্যন্ত। তাই বলে আপনি শেষ তারিখ অব্দে অপেক্ষা না করে খুব দ্রুতই আপনার রিটার্ন টা সাবমিট করুন।

কেননা জরিমানা এড়াতে এবং বিভিন্ন ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখতে এখনই ট্যাক্স রিটার্ন সাবমিট করুন।

খুব সতর্কতার সাথে এইখানে ট্যাক্স ই- রিটার্ন ফাইল সাবমিট করা হয় যোগাযোগের জন্য
Omar Faruk
VAT & Tax Experts
01756-826682 ( What's up, Viber, imo & others.)

24/09/2025

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। আপনি কি একজন টিনধারী( TIN) ট্যাক্স হোল্ডার, তাহলে এখনি ২০২৫-২৬ অর্থ-বছরের অনলাইন ই- রিটার্ন সাবমিট করুন। যাহা অলরেডি শুরু হয়ে গেছে, যাহা চলবে আগামী ৩০ শে নভেম্বর পর্যন্ত। তাই বলে আপনি শেষ তারিখ অব্দে অপেক্ষা না করে খুব দ্রুতই আপনার রিটার্ন টা সাবমিট করুন।

কেননা জরিমানা এড়াতে এবং বিভিন্ন ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখতে এখনই ট্যাক্স রিটার্ন সাবমিট করুন।

খুব সতর্কতার সাথে এইখানে ট্যাক্স ই- রিটার্ন ফাইল সাবমিট করা হয় যোগাযোগের জন্য
Omar Faruk
VAT & Tax Experts
01756-826682 ( What's up, Viber, imo & others.?

31/08/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

24/07/2025

অনেকেই ট্যাক্সকে মনে করেন বোঝা... কিন্তু সঠিক পরিকল্পনা ও কৌশল জানলেই আপনি পেতে পারেন আইনি ছাড়, সঞ্চয়ের সুযোগ l

আপনি বছরে কত আয় করলেন—এই তথ্য দিয়ে আয়কর রিটার্ন জমা দিলেই শেষ নয়। এখন কর বিভাগ জানতে চায়, আপনি সেই আয় দিয়ে কীভাবে জীবন চালালেন?
আয় আর খরচে যদি মিল না থাকে, তবে কর কর্তৃপক্ষ আপনাকে জিজ্ঞাসা করতেই পারে—“সংগতি কোথায়?”
আয়কর আইন, ২০২৩ অনুযায়ী আইটি ১১(গ) ফরমে ৯টি খরচের হিসাব দিতে হয়:
1. পরিবারের বাজার খরচ (চাল, ডাল, মাছ-মাংস)
2. বাসাভাড়া বা আবাসন ব্যয়
3. গাড়ি থাকলে তার চালক, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ
4. বিদ্যুৎ, গ্যাস, পানি, মোবাইল, ইন্টারনেট, গৃহকর্মীর বেতন
5. সন্তানের স্কুল, কোচিং ও শিক্ষা সংক্রান্ত ব্যয়
6. দেশ ও বিদেশভ্রমণের খরচ
7. বিবাহ, জন্মদিন, পার্টি—বিশেষ অনুষ্ঠানের ব্যয়
8.উৎসে কর্তিত কর ও পূর্ববর্তী রিটার্নে পরিশোধিত করের তথ্য
9. কোনো ঋণের ওপর পরিশোধিত সুদের পরিমাণ
মনে রাখবেন, **এই হিসাব মাসিক নয় **বরং পুরো বছরের খরচের হিসাব দিতে হবে।
তাই রিটার্ন জমা দেওয়ার আগে আপনার বছরের আয় ও ব্যয়ের মিল আছে কি না, তা যাচাই করুন।
যেখানে গাফিলতি, সেখানেই তদারকি।
সচেতন করদাতা হিসেবে দায়িত্ব নিয়ে রিটার্ন জমা দিন।
নিজের জন্য নয়, দেশের জন্য আয়কর দিন।
আয়কর রিটার্নে সঠিক তথ্য দিন।

16/06/2025

অর্থবিল ২০২৫-২০২৬-এ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ কর উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ-
১) উৎপাদনকারীর কর্তৃক আমদানি পর্যায়ে অগ্রমি কর (AT) ৩% এর পরিবর্তে ২%।
২) ব্যাণিজিক আমদানিকারক কর্তৃক আমদানি পর্যায়ে অগ্রমি কর (AT) ৫% এর পরিবর্তে ৭.৫%।
৩) রেয়াত, সমন্বয়, বা হ্রাসকারী গ্রহণের জন্য ৪ চার কর মেয়াদের পরিবর্তে ৬ কর মেয়াদ
৪) ব্যাণিজিক আমদানিকারক কর্তৃক স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজনের পরিমান ৫০% এর কম হলে চালানপত্র জারি সাপেক্ষে মূসক পরিশোধ
করতে হইবে না বা ট্রেজারী চালানের মাধ্যমে টাকা জমা দিতে হবে না।
৫) দাখিলপত্র পেশ না করিবার ব্যর্থতা বা অনিয়মের জরিমানা ৫০০০/- (পাঁচ হাজার) টাকার পরিবর্তে ২০০০/- (দুই হাজার) টাকা ।
৬) সরকারি, আধা-সরকারী বা স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ সমাপ্তির ২০
দিনের মধ্যে দাখিলপত্র পেশ করিতে পারিবে।
৭) অধিক রেয়াত গ্রহণে গৃহিত উপকরণ করের ৩০%-৫০% জরিমানা।
৮) ধারা ৫১,৫৩,৫৪,৬৪ ও ১০৭ এ উল্লেখিত বিধান পরিপালনে ব্যর্থতা ও অনিয়মে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকার পরিবর্তে ২৫০০০/-
(পঁচিশ হাজার) টাকা জরিমানা।
৯) বকেয়া কর পরিশোধের সময়সীমা ১২ মাসের পরিবর্তে ১৮ মাস ।
10) H.S Code Heading 39.24 প্লাস্টিকের তৈরি সকল ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালী সামগ্রী, হাইজেনিক ও
টয়লেট সামগ্রীসহ অনুরূপ যে কোন পণ্যের কর হার ৭.৫% কর এর পরিবর্তে ১৫%।
১১) কটন সুতা, কৃত্রিম আঁশের তেরি ইয়ার্ন- প্রতি কেজি ভ্যাট ও টাকার পরিবর্তে ৫ টাকা।
১২) নির্মাণ সংস্থার ভ্যাট ৭.৫% থেকে বৃদ্ধি পেয়ে ১০%।
১৩) আইসক্রিমের সম্পূরক শুল্ক ১০% হতে ৫%।
১৪) উৎসে কর্তন বিধিমালা নতুন অন্তভুক্ত 'কম্যুনিটি সেন্টারের ভ্যাট ১৫%

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Uttara
Dhaka
1230