21/07/2025
Vat & Tax Total Solution
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vat & Tax Total Solution, Tax preparation service, 33, shah Ali Tower, Kawranbazar, Dhaka.
-Income Tax Return Filling (Company Income Tax & Personal Income Tax )
-Monthly Withholding Tax Return sec 177
-Monthly VAT Return Submission
-VDS & TDS Compliance
-Tax Exemption
-Accounting Services
-Duty Drawback Exemption
21/07/2025
18/07/2025
Trade License Renewal 2025-26
18/07/2025
Finance Ordinance 2025
18/07/2025
অনেকেই মনে করেন আমি সেলফ মেথডে রিটার্ন সাবমিট করে দিয়েছি, আমি প্রাপ্তি স্বীকার পেয়ে গেছি কিংবা আমি রিটার্ন দাখিলের সার্টিফিকেট পেয়ে গেছি, তাহলে আমার রিটার্ন কেন অডিটে পড়বে।
মূলত আয়কর আইনের তিনটি গুরুত্বপূর্ণ ধারা হলো ধারা: 180, 182 এবং 212।
ধারা:180 তে আমরা সেলফ মেথডে রিটার্ন দিয়ে থাকি, অর্থাৎ আমি স্বাধীনভাবে নিজেই হিসাব করে আমার রিটার্ন টা দাখিল করে, সাথে সাথেই অ্যাসেসমেন্ট এর প্রমাণস্বরূপ প্রাপ্তি স্বীকার এবং সার্টিফিকেট পেয়ে যাই। কিন্তু আপনি আইন অনুসারে এবং যথাযথ প্রক্রিয়ায় রিটার্ন টা সাবমিট করেছেন কিনা সেটি যাচাই বাছাইয়ের জন্য ধারা ১৮২ তে অডিট এর জন্য সিলেকশন করা হতে পারে। যেটি বর্তমানে অটোমেটি সিস্টেম ফলো করে নিরপেক্ষ ভাবে স্যাম্পলিং মেথডে সিলেকশন করা হবে বলে চেয়ারম্যান মহোদয় আশ্বস্ত করেছেন। যদি অডিটে আপনার ফাইলটা পড়েই যায়, তাহলে আপনার ফাইলে যদি কোন অনিয়ম পাওয়া যায়, তাহলে আপনাকে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠিতে জানিয়ে দেওয়া হবে। আপনার জবাবের পর কিংবা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ধারা: ২১২ হল, আপনার সাবমিটেড রিটার্ন পুন উন্মোচন(Re-open) হবে। অর্থাৎ সাবমিটেড রিটার্ন এর বিপরীতে যদি আয় এবং সম্পদ গোপনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়, তাহলে সেই ফাইলটি পুন:উন্মোচন করে আইনি ব্যবস্থা গ্রহণ করে, রাজস্ব আদায় করা সহ অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
অর্থাৎ মূল বিষয়টি হল আপনি সেলফ মেথডে রিটার্ন সাবমিট করার পরেও আপনি যদি কোন আয় এবং সম্পদ গোপন করেন এবং রাজস্ব ফাঁকি দেন তাহলে সেটা উন্মোচিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়।
যেমন ধরুন একজন ব্যক্তির করযোগ্য আয় আছে এবং অপ্রদর্শিত সম্পদ আছে। তিনি একটি কম্পিউটার দোকানের মাধ্যমের শূন্য রিটান দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই বলে যে আমি প্রাপ্তি স্বীকার পেয়ে গেছি এবং একই সাথে সার্টিফিকেট পেয়ে গেছি। আমি বেঁচে গেলাম।
অর্থাৎ আপনি নিজের হিসাব নিজে করে সঠিকভাবে যদি আয় এবং সম্পদ প্রদর্শন না করে আপনি যদি সেলফ মেথডে আপনার রিটার্ন দাখিল করেন, বিশেষ করে আয় এবং সম্পদ থাকা সত্ত্বেও যারা শূন্য রিটার্ন দিয়েছেন কিংবা দিবেন, তাহলে আলোচিত ধারাগুলো দ্বারা আপনার অপ্রদর্শিত এবং অঘোĺষিত বিষয়গুলো তদন্ত করা হবে অর্থাৎ কর মামলার আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাজস্ব আদায় সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার গুরুত্বপূর্ণ দুইটি ধারা হল, ধারা:182(selection for audit) এবং 212(re-open) । অতএব এক্ষেত্রে হতাশ না হয়ে সচেতন হওয়ায় জরুরী!!
30/05/2025
ট্যাক্স অফিস থেকে চিঠি পেলে কি করবেন?
রিসেন্টলি ট্যাক্স অফিস থেকে এই ধরনের (এটাসমেন্ট সংযুক্ত) চিঠি আসতেছে। আপনি যদি এমন কোনো চিঠি পান, তাহলে কী করবেন?
১. প্রথমে চিঠিটি ভালো করে পড়ুন।
দেখুন, চিঠিতে যেটা বলা হয়েছে, সেটা ঠিক আছে কিনা। অনেক সময় ভুল তথ্য আসে।
২. সঠিক হোক বা ভুল—একটা প্রতিউত্তর প্রস্তুত করুন।
প্রতিউত্তরে প্রয়োজনীয় তথ্যসহ একটি এপ্লিকেশন তৈরি করুন, যাতে বিষয়টি স্পষ্টভাবে উপস্থাপন থাকে।
৩. যদি ট্যাক্স রিটার্ন জমা দেয়া বাকি থাকে:
তাহলে রিটার্ন প্রস্তুত করুন—সব ডকুমেন্টসসহ, প্রয়োজনে জরিমানা ও সুদের হিসাব করে চালানের মাধ্যমে তা পরিশোধ করুন।
রিটার্ন রেডি থাকলে হেয়ারিংয়ের দিন সঙ্গে নিয়ে যান। না হলে, রিটার্ন জমা দেয়ার জন্য আলাদা করে আবার অফিসে যেতে হতে পারে।
৫. সময় স্বল্পতা থাকলে:
যদি এমন হয় চিঠি পাওয়ার পর আপনি সময় পাননি রিটার্ন প্রস্তুত করার বা যে সকল ডকোমেন্টস চেয়েছেন তা গুছানোর, তবে এই বিষয়টি চিঠিতে সুস্পষ্ট উল্লেখ করে সময় চেয়ে নিতে হবে।
৬. নির্ধারিত দিনে ট্যাক্স অফিসে হেয়ারিং দিন।
আপনি নিজে যেতে পারেন বা আপনার প্রতিনিধি পাঠাতে পারেন।
৭. হেয়ারিং কী?
হেয়ারিং হলো ডিসিটি (Deputy Commissioner of Taxes)-এর সঙ্গে একটি সাক্ষাৎকার, যেখানে আপনাকে দেয়া চিঠির বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
৮. চিঠি জমা দিয়ে রিসিপ্ট কপি সংগ্রহ করুন।
আপনি হেয়ারিংয়ে অংশ নিয়েছেন—এর প্রমাণ হিসেবে ট্যাক্স অফিস থেকে একটি রিসিপ্ট কপি সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই রিসিপ্ট ভবিষ্যতে প্রমাণ হিসেবে কাজ করবে যে আপনি কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিয়েছেন।
এছাড়া, চিঠিতে যেসব তথ্য বা নির্দেশনা রয়েছে, তার কপি আপনার ফাইলে সংরক্ষণ করা উচিত—যাতে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠলে আপনি সহজেই তা ব্যাখ্যা করতে পারেন।
---
পরিশেষে মনে রাখবেন—চিঠি পাওয়াটা আতঙ্কের কিছু না। বরং নিয়ম মেনে, তথ্য-প্রমাণসহ সঠিক উত্তর দিলে কর কর্তৃপক্ষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়ে।
ধন্যবাদ সবাইকে।
30/05/2025
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মে ২০২৫ কর মেয়াদের ভ্যাট অনলাইন রিটার্ন দাখিল এর সময়সীমা ১৯ জুন ২০২৫ খ্রী: তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে..
30/05/2025
সেভ করে রাখুন কাজে লাগবে 🥰
পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০টি শব্দের অর্থের তালিকা
খুবই গুরুত্বপূর্ণ বিষয়:
পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। কিছু শব্দ খুব কম ব্যবহৃত হয়। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো —
১) মৌজা: গ্রাম
২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর
৩) ফর্দ: দলিলের পাতা
৪) খং: খতিয়ান
৫) সাবেক: আগের/পূর্বের
৬) হাল: বর্তমান
৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন)
৮) নিং: নিরক্ষর
৯) গং: অন্যান্য অংশীদার
১০) সাং: সাকিন/গ্রাম
১১) তঞ্চকতা: প্রতারণা
১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
১৩) এজমালি: যৌথ
১৪) মুসাবিদা: দলিল লেখক
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল
১৬) বাস্তু: বসতভিটা
১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন
১৮) বায়া: বিক্রেতা
১৯) মং: মোট
২০) মবলক: মোট পরিমাণ
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়
২২) হিস্যা: অংশ
২৩) একুনে: যোগফল
২৪) জরিপ: ভূমি পরিমাপ
২৫) চৌহদ্দি: সীমানা
২৬) সিট: মানচিত্রের অংশ
২৭) দাখিলা: খাজনার রশিদ
২৮) নক্সা: মানচিত্র
২৯) পিং: পিতা
৩০) জং: স্বামী
৩১) দাগ নং: জমির নম্বর
৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে
৩৩) সমুদয়: সব কিছু
৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু
৩৫) পত্র মিদং: পত্রের মাধ্যমে
৩৬) বিং: বিস্তারিত
৩৭) দং: দখলকারী
৩৮) পত্তন: সাময়িক বন্দোবস্ত
৩৯) বদলসূত্র: জমি বিনিময়
৪০) মৌকুফ: মাফকৃত
৪১) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা
৪২) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান
৪৩) বাটা দাগ: বিভক্ত দাগ
৪৪) অধুনা: বর্তমান
৪৫) রোক: নগদ অর্থ
৪৬) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল
৪৭) দানসূত্র: দানকৃত সম্পত্তি
৪৮) দাখিল-খারিজ: মালিকানা পরিবর্তন
৪৯) তফসিল: সম্পত্তির বিবরণ
৫০) খারিজ: পৃথক খাজনা অনুমোদন
৫১) খতিয়ান: ভূমির রেকর্ড
৫২) এওয়াজসূত্র: বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন নির্দেশ
৫৪) নামজারি: মালিকানা হস্তান্তরের রেকর্ড
৫৫) অধীনস্থ স্বত্ব: নিম্নস্তরের মালিকানা
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন
৫৭) আমলনামা: দখলের দলিল
৫৮) আসলি: মূল ভূমি
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত
৬১) ইন্তেহার: ঘোষণাপত্র
৬২) এস্টেট: জমিদারি সম্পত্তি
৬৩) ওয়াকফ: ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি
৬৪) কিত্তা: ভূমিখণ্ড
৬৫) কিস্তোয়ার জরিপ: কিত্তা ধরে ভূমি পরিমাপ
৬৬) কায়েম স্বত্ব: চিরস্থায়ী মালিকানা
৬৭) কবুলিয়ত: স্বীকারোক্তি দলিল
৬৮) কান্দা: উচ্চভূমি
৬৯) কিসমত: ভূমির অংশ
৭০) খামার: নিজস্ব দখলীয় ভূমি
৭১) খিরাজ: খাজনা
৭২) খসড়া: প্রাথমিক রেকর্ড
৭৩) গর বন্দোবস্তি: বন্দোবস্তবিহীন জমি
৭৪) গির্ব: বন্ধক
৭৫) জবরদখল: জোরপূর্বক দখল
৭৬) জোত: প্রজাস্বত্ব
৭৭) টেক: নদীর পলি জমে সৃষ্টি ভূমি
৭৮) ঢোল সহরত: ঢোল পিটিয়ে ঘোষণা
৭৯) তহশিল: রাজস্ব এলাকা
৮০) তামাদি: নির্দিষ্ট সময় অতিক্রান্ত
৮১) তফসিল: সম্পত্তির বিবরণ
৮২) নামজারি: মালিকানা হস্তান্তর
৮৩) নথি: রেকর্ড
৮৪) দেবোত্তর: দেবতার নামে উৎসর্গকৃত
৮৫) দখলী স্বত্ব: দখলের ভিত্তিতে মালিকানা
৮৬) দশসালা বন্দোবস্ত: দশ বছরের বন্দোবস্ত
৮৭) দাগ নম্বর: জমির ক্রমিক নম্বর
৮৮) দরবস্ত: সব কিছু
৮৯) দিঘলি: নির্দিষ্ট খাজনা প্রদানকারী
৯০) নক্সা ভাওড়ন: পূর্ব জরিপের মানচিত্র
৯১) নাম খারিজ: পৃথককরণ
৯২) তুদাবন্দি: সীমানা নির্ধারণ
৯৩) তরমিম: সংশোধন
৯৪) তৌজি: চিরস্থায়ী বন্দোবস্ত রেকর্ড
৯৫) দিয়ারা: নদীর পলিতে গঠিত চর
৯৬) ট্রাভার্স: জরিপের রেখা পরিমাপ
৯৭) খাইখন্দক: জলাশয় বা গর্তযুক্ত ভূমি
৯৮) চর: নদীর পলি জমে গঠিত ভূমি
৯৯) চৌহদ্দি: সম্পত্তির সীমানা
১০০) খাস: সরকারি মালিকানাধীন জমি
শেষ কথা:
এই শব্দগুলো পুরাতন দলিল পড়ার সময় আপনাকে দারুণ সহায়তা করবে। সেভ করে রেখে দিন — প্রয়োজনে অমূল্য হয়ে উঠবে।
15/03/2025
মাত্র কিছুদিন আগেই জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান যারা ট্যাক্স রিটার্ণ জমা দেয় না তাদের জন্য একটি শক্ত বার্তা দিয়েছেন " ঘুমাইতে পারবেন না"
রাজস্ব আদায়ে NBR এর ভুমিকা হার্ড লাইনে । মাত্র ৮৮,৮২৯/- টাকা আদায়ে একজন করদাতার "গ্রেফতারি ওয়ারেন্ট" ইতি মধ্যে পুলিশ বাসায় গিয়ে হাজির ।
01/03/2025
Zero VAT Return
01/03/2025
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
33, Shah Ali Tower, Kawranbazar
Dhaka
1212