03/03/2026
ছবিতে আমার পাশে বসা মানুষটি কেবল আমার শ্রদ্ধেয় সিনিয়রই নন, তিনি আমার কাছে একজন সত্যিকারের পথপ্রদর্শক।
স্যার নানাবিধ সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং ব্যক্তিত্ব ও আচরণে আপাদমস্তক একজন সত্যিকারের ভদ্রলোক। স্যারের কথার মাধুর্য ও পরিমিত প্রকাশভঙ্গি যে কাউকেই সহজেই মুগ্ধ করতে সক্ষম।
গতকাল স্যারের বিশেষ আমন্ত্রণে এক ইফতার প্রোগ্রামে অংশ নেওয়ার সৌভাগ্য হয়। ইফতার পরবর্তী আড্ডায় আমাদের পেশাগত প্র্যাকটিসের অবিচ্ছেদ্য অংশ ‘আয়কর’ সংক্রান্ত বিভিন্ন জটিল ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনার এক পর্যায়ে স্যারের সহকারী এই মুহূর্তটি ক্যামেরাবন্দী করেন।
01/02/2026
কেন একজন ট্যাক্স কনসালট্যান্টের সহায়তা নেওয়া বুদ্ধিমানের কাজ
Read this article on legal and tax matters by Sheikh Azizur Rahman
09/01/2026
আপনাদেরকে এক অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসারের ঘটনা বলি। যার সাথে আমি খুব কঠোর ব্যবহার করেছি। সেটার জন্য আমি খুব অনুতপ্ত।
গত দুই বছর পূর্বে একজন অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসারের ট্যাক্স ফাইল আমি রিসিভ করি। তিনি নিজে যে খুব সম্মানিত মানুষ, সেটা তিনি বিভিন্ন এঙ্গেলে কথা বলে আমাকে বোঝানোর চেষ্টা করেন এবং নিজেকে খুব ধার্মিক মানুষ হিসেবে উপস্থাপন করেন। অথচ বাস্তবে তিনি ব্যাংকে কোটি টাকা রেখে সুদ খাচ্ছেন, এবং নিজের কোটি টাকা থাকা সত্ত্বেও ব্যক্তিগত কাজের জন্য ব্যাংক থেকে লোন নিয়ে রেখেছেন।
আমি প্রথম বছর তাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। তিনিও সামনের বছরের মধ্যে এসব ঝামেলা শেষ করে ফেলবেন বলে আমাকে আশ্বস্ত করেন। কিন্তু দ্বিতীয় বছর তার ট্যাক্স ফাইল করার সময় দেখি কোনো পরিবর্তন নাই। আগের মতোই ব্যাংকের সাথে লেনদেনগুলো কন্টিনিউ করছেন। তার ওপর তিনি আবার ধর্মের বুলি আওড়াচ্ছেন, যা তিনি প্রথম বছরও বলেছিলেন। তিনি বয়স্ক মানুষ, হয়তো ভুলে গেছেন যে আমি তাকে গত বছর পরিশুদ্ধ হওয়ার জন্য বলেছিলাম।
এদিকে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমি কয়েকটা এমন কথা বলি, যা উনার গায়ে লাগার মতো অপমানজনক ছিল। তিনি রেগে মেগে আগুন। উনি বলেন, তাকে এমন কটু কথা বলার সাহস কেউ কোনোদিন পায়নি, কোনো শিক্ষক সারাজীবন তার সামনে উঁচু স্বরে কথা বলার সাহস পায়নি। তিনি চাইলে তার ট্যাক্স ফাইল অ্যাটর্নি জেনারেলকে দিয়ে সাবমিট করাতে পারেন—আরও কত কথা। রীতিমতো ঝগড়া লেগে যায়।
আমি বললাম, আপনি যত কথাই বলেন না কেন, আপনি সুদের সাথে সম্পৃক্ত। যাই হউক, এই বছর উনার ট্যাক্স রিটার্ন সাবমিট করে সকল কাগজ পত্র বুঝিয়ে দিয়ে দেই, যাতে আগামী বছর আমার কাছে না আসলেও উনার ট্যাক্স রিটার্ন সাবমিটে কোন সমস্যা না হয়।
কয়েকদিন আগে উনি আমাকে কল দিয়েছিলেন। তিনি অনুধাবন করেছেন—আমি কঠিনভাবে কথা বললেও কথাগুলো সঠিক। তিনি আমাকে নসিহত করেছেন আরও হিকমতের সাথে কথা বলার জন্য।
আমিও ব্যক্তিগতভাবে অনুধাবন করছি—আমি একবারে বেশি, দুইবার একই ভুল দেখেই মেজাজ হারিয়ে ফেলেছিলাম। আর আমার আল্লাহ কত মেহেরবান—জেনে–শুনে এত এত অপরাধ করি, তবুও আল্লাহ নিজ মহিমায় আমাদের ক্ষমা করে দেন বলেই এখন পর্যন্ত সম্মান নিয়ে বেঁচে আছি।
13/11/2025
আপনি বিদেশে অবস্থান করলেও চিন্তার কিছু নেই —
সরকার এখন প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থায় ই-রিটার্ন সাবমিট করার সুবিধা দিয়েছে।
আপনার টিআইএন খোলা আছে মানেই রিটার্ন দাখিল করা এখন আপনার জন্য ফরজ! নির্ধারিত সময়ে, সঠিক পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে চাইলে আমাকে মেসেজ করুন।
💬 আর কমেন্টে মেনশন করুন আপনার প্রবাসী বন্ধু কিংবা পরিবারের সেই সদস্যকে, যার টিআইএন খোলা আছে কিন্তু এখনও রিটার্ন দাখিল করেননি।
👉 “সময় থাকতে রিটার্ন দিন, আইন মেনে নিশ্চিন্ত থাকুন।”
03/11/2025
আপনার সঞ্চয়পত্রের টাকা নিরাপদে আছে কিনা, সেটা আপনাকেই জানতে হবে।
গত ২৯ অক্টোবর দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম ছিল— ‘সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতি’। খবরে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন এক ব্যক্তি। তাঁর ব্যাংক হিসাব রয়েছে অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব শাখায়।
চার দিনের মাথায়, সেই সঞ্চয়পত্র ভাঙানো হয় এবং টাকা নেওয়া হয় এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখার অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে। ওই টাকা একই দিনে ব্যাংকটির ঢাকার শ্যামলী শাখা থেকে তুলে নেওয়া হয়।
একই প্রক্রিয়ায় একই দিনে ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে ৩০ লাখ ও এনআরবি ব্যাংকের মাধ্যমে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙিয়ে টাকা তুলে নেওয়ার চেষ্টা হয়। তবে বাংলাদেশ ব্যাংকের নজরে এলে তারা তা আটকে দেয়।
চিন্তার বিষয় হলো, প্রতারকেরা কোনো OTP ছাড়াই বাংলাদেশ ব্যাংকের সার্ভার ব্যবহার করে টাকা ট্রান্সফার করেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।
মতিঝিল শাখা থেকে এই ঘটনা ঘটলেও, অন্য কোনো শাখা থেকে এমন কিছু হয়েছে কি না, তা এখনও তদন্তাধীন।
আপনি যদি সঞ্চয়পত্রের মালিক হন, তাহলে আপনার দায়িত্ব হলো আপনার টাকা আপনার অ্যাকাউন্টে আছে কি না, তা জানা। আপনি চাইলে সহজেই এটা জানতে পারেন।
অফিস সময়ের মধ্যে আপনি কমেন্টে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগইন করলে আপনার বিনিয়োগকৃত সঞ্চয়পত্রের টাকার পরিমাণ এবং নগদায়িত টাকার তথ্য জানতে পারবেন।
বিঃদ্রঃ আপনি যদি সঞ্চয়পত্রের জন্য টিআইএন খুলে থাকেন, তাহলে আপনাকে নিয়মিত ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। এতে ব্যত্যয় ঘটলে জরিমানা আরোপ করা হবে। সঠিকভাবে রিটার্ন জমা দিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
30/10/2025
অফলাইনে (ম্যানুয়ালি) ট্যাক্স রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে— আগামী ১৫ নভেম্বর পর্যন্ত দাখিল করা যাবে।
28/10/2025
বাংলাদেশে ইসলামের নামে আর্থিক প্রতিষ্ঠানে যে পরিমাণ অনিয়ম ও লুটপাট হয়েছে, তা সম্ভবত আর কোনো দেশে হয়নি....!
19/09/2025
একটি মধ্যবিত্ত পরিবার—চারজন করদাতা মিলেই বছরে কমবেশি ৪০,০০০/- টাকা আয়কর দিচ্ছে।
প্রশ্ন হলো 👉 এই টাকার বিনিময়ে সরকার তাদের কী বিশেষ সুবিধা দিচ্ছে…?
আমার কাছে এর কোনো উত্তর নেই।
আপনার কাছে উত্তর থাকলে কমেন্টে জানান.....