22/04/2025
💥💥
াকরিজীবিদের_জন্য_১ম_বছর_চার্জ_ফ্রি
💳
ডিবিআর হাই থাকার কারণে ক্রেডিট কার্ড নিতে পাচ্ছেন না তারাও এখন ক্রেডিট কার্ড নিতে পারবেন।
AB Bank নিয়ে এলো Pre_Approved free Duel Currency Credit Card.
(No DBR Calculation And First Year Annual Charge Free) FOR
✅All Banker
✅All Doctor
✅ Engineers
✅ Government(1-10 Grade)
✅All Teachers (MPO Teachers, University Teachers, Government Primary & High School Teacher’s, Defence Officials)
💠ক্রেডিট_কার্ডে_থাকছে 💠
(Duel Currency international credit card)
★ বিকাশ, নগদ, রকেট এবং উপায় ADD Money তে ১% চার্জ প্রযোজ্য।
★ নগদে মাধ্যমে BILL PAYMENT.
★কেনাকাটায় ছাড়।
★ ১৮ Transaction yearly কার্ড চার্জ ১০০% ফ্রি দ্বিতীয় বছর থেকে।
★ কেনাকাটায় ইন্টারেস্ট ছাড়া ৪৫ দিনে বিল পেমেন্টের সুবিধা।
★ ১৫০০+ টির ও বেশী আউটলেট। আউটলেট থেকে পন্য কিনলে সর্বোচ্চ ৩৬ কিস্তি পর্যন্ত বিল পরিশোধের সুবিধা। ( অতিরিক্ত চার্জ ছাড়াই )
★ফ্রী লাউঞ্জ বাংলাদেশ এয়ারপোর্টে।
★ডুয়েল কারেন্সি কার্ড, সারা বিশ্বে ব্যবহারের সুবিধা।।
★ Meet & Greet সুবিধা।
★ হিডেন কোন চার্জ নেই।
★ প্রায়োরিটি পাস সুবিধা।
প্রাইভেট চাকরির ক্ষেত্রে ২৫ হাজার স্যালারি হলেই আবেদন করতে পারবেন।
Area: All Bangladesh🇧🇩
কার্ড নিতে আগ্রহী.....
Cell: 01610334515
14/01/2025
কোভিড কালীন আমি ঢাকার এক বিখ্যাত কর্পোরেট হাসপাতালের আইসিইউ স্পেশালিস্ট ছিলাম ।
কোভিড আক্রান্ত একজন ভদ্রলোক ভর্তি হলেন আইসিইউতে, ভদ্রলোক মারাত্নক চোটপাট করলেন , টাকা পয়সা অর্থ ক্ষমতা ওনার কাছে কোনো ইস্যুই না তখন। আমি যেদিন ওনাকে রোগী হিসেবে রিসিভ করলাম সেদিন ওনার আচরণ আমাকে মারাত্নক ব্যাথিত করেছিলো।
বড় জায়গা , কোটিপতিদের হিসাব নিকাশ , অনেক সময়ই চুপ থাকতে হয় ! বড়লোকদের টুকটাক চিৎকার , গালমন্দ হজম করে ম্যানেজ করতে না পারাটাও কর্পোরেটে ডিসক্রেডিট হিসেবে গণ্য হয় ।
দিনের পর দিন উনি আস্তে আস্তে অক্সিজেন ডিপেন্ডেন্ট হয়ে গেলেন, পোস্ট কোভিড লাংস ফাইব্রোসিস ওনার। হাই ফ্লো একটু খুললেই শ্বাসকষ্ট শুরু হয় , দাপাতে থাকেন , ওনার জোড়া ফুসফুস তছনছ করে দিয়েছে কোভিড। দিনে দিনে ভদ্রলোক খুব চুপচাপ হয়ে যেতে লাগলেন।
একদিন রাত দশটায় আইসিইউ রাউন্ডের সময় উনি ইশারায় আমাকে ডাকলেন , আমি বুঝলাম কিছু বলতে চান । কাঁপাকাঁপা গলায় বললেন -
" আসিফ ! আমার গার্মেন্টস গুলোর পেছনে লোন বাড়তে বাড়তে প্রায় শতকোটি টাকা এখন , ছেলে কানাডা থেকে ফেরত চলে এসেছে , লেখাপড়াই করেনা , আমার তিন স্ত্রীর কেওই তেমন যোগাযোগ রাখেনা আর আমার সাথে , জীবনে বহু ভুল করেছি , উত্তরায় কিছু জায়গা দখল করেছিলাম , এর মধ্যে একজন মূল জায়গার মালিক মারা গেছেন, উনি আজীবন আমাকে অভিশাপ দিয়েছেন। আমি একের পর এক থ্রেট দিয়ে গিয়েছি ওনাকে। আহারে , কি করলাম ! কি করলাম ! "
ভদ্রলোকের শ্বাসকষ্ট বাড়ছেই , আমি বিড়বিড়িয়ে বললাম - " আপনি চুপ থাকুন, রেস্ট নিন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ! "
উনি আবারও বলা শুরু করলেন - " আমি সুযোগ পাবোনা আর, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ সুযোগ দিয়েছিলেন, কাজে লাগাইনি। তুমি বাবা রাগ রেখোনা, ভর্তির দিন খুব খারাপ ব্যবহার করেছিলাম আমি। "
আমি বিড়বিড়িয়ে বললাম - " আপনি অসুস্হ্য ছিলেন, এমন ব্যবহার হয়তো ইচ্ছা করে করেননি ! "
উনি আমাকে তাজ্জব করে দিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন - " না, আমি জেনেশুনে বুঝেই চোটপাট করেছি, বুঝাতে চেয়েছি আমার ক্ষমতা! এখন আর চোটপাটের শক্তিও নেই রে বাবা ! মিনমিনিয়ে কথা বলি দেখো না, আল্লাহ ইঁদুর বানিয়ে দিয়েছেন, চিঁচিঁ শব্দ তুলি , গলা দিয়ে আওয়াজই বের হয়না ! "
ভদ্রলোক মারা গিয়েছিলেন কিছুদিন পরই , ঘটনাটা আমার হৃদয়ে দাগ কেটে দিয়েছে।
প্রতিটা জিনিসের হিসেব হবে , যে হিসাবে অন্যের হক জড়িয়ে যায় - আল্লাহ খুব রুষ্ট হয়ে যান হয়তো ,
আল্লাহ ছাড় দেন , ছেড়ে দেন না ।
আল্লাহ সেই ভদ্রলোকের আযাব কমিয়ে দিন, শেষ সময়ে উনি আমাকে কিছু আমল বাতলে দিয়েছেন , আমি ওনার জন্য দোয়া করি , আমিন ।
© Asif Shaikot vai