TAX, VAT and Legal Consultancy

TAX, VAT and Legal Consultancy

Share

ট্যাক্স রিটার্ন ও ভ্যাট রিটার্ন প্রস্তুত, জমা এবং রিটার্ন সম্পর্কিত যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন।
01930030899 (Whatsapp)

30/11/2025

অনেক করদাতার আয়কর রিটার্ন বিভিন্ন কারণে নিরীক্ষায় হয়। প্রথম আলো তে প্রকাশিত রিটার্ন নিরীক্ষায় পড়ার প্রধান কারণগুলো সংক্ষেপে আলোচনা করা হলো :

১) রিটার্নের তথ্য, উৎসে কর কর্তন ও ব্যাংক লেনদেনে অসামঞ্জস্য।
২) আগের বছরের তুলনায় হঠাৎ অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি।
৩) আয় কম দেখিয়ে সম্পদ বেশি দেখানো।
৪) ব্যবসার খরচ অস্বাভাবিক বেশি দেখানো।
৫) উৎসে কর দাবি না করা বা ভুল তথ্য দেওয়া।
৬) অসম্পূর্ণ বা ভুল কাগজপত্র।
৭) হাতে নগদ বেশি দেখানো।
৮) ঋণ বা দায় অস্বাভাবিক বেশি দেখানো।
৯) উচ্চ ঝুঁকিপূর্ণ খাতের করদাতা হওয়া।
১০) বড় অঙ্কের ব্যাংক লেনদেন রিটার্নে না দেখানো।
১১) সম্পদ ক্রয়-বিক্রয়ের তথ্য গোপন করা।
১২) ভুল বা অতিরিক্ত বিনিয়োগ দেখানো।
১৩) দৈবচয়ন ভিত্তিতে নির্বাচিত হওয়া।
১৪) প্রথম রিটার্নেই অতিরিক্ত সম্পদ দেখানো বা দীর্ঘদিন পর রিটার্ন দাখিল।
১৫) আগের বছরের নিরীক্ষায় সমস্যা পাওয়া।

03/11/2024

শুরু হয়ে গেল আয়কর- তথ্য - সেবামাস- ২০২৪।

প্রশ্নোত্তর পর্ব:- ইনকাম ট্যাক্স

প্রশ্ন: ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট এর শেষ দিন কবে ?
উত্তর: ৩০ নভেম্বর।

প্রশ্ন : প্রথমবার রিটার্ন দাখিল কেন বেশি গুরুত্ব দিতে হয়?
উত্তর : যারা প্রথমবার রিটার্ন জমা দিচ্ছেন তারা ফর্ম পূরণের ক্ষেত্রে সতর্ক থাকুন। সম্পদের বিবরণ দাখিলের ক্ষেত্রে স্বচ্ছ থাকুন। কোন কিছু লুকানোর চেষ্টা করবেন না।
অনেকে মনে করেন, প্রথমবার সব সম্পত্তির বিবরণ না দিয়ে ধাপে-ধাপে প্রতিবছর সেগুলো দেখানো হবে। কিন্তু এটি একটি ভুল ধারণা।
বিষয়টি যদি আয়কর কর্তৃপক্ষের নজরে আসে তাহলে আপনি আইনগত ঝামেলায় পড়তে পারেন।

প্রশ্ন: সর্বনিম্ন কত টাকা আয়কর দিতে হয়?
উত্তর: বাৎসরিক ইনকাম ৩,৫০,০০০ টাকা এর নিচে হলে (ছেলেদের জন্য) এবং মেয়েদের জন্য ৪,০০,০০০ টাকা এর নিচে হলে কোন আয়কর দেয়া লাগবেনা।
এর বেশি হলে স্লাবে কর ধার্য হবে।

প্রশ্ন: রিটার্ন এ কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত?
উত্তর: আপনার ব্যক্তিগত আয়, ব্যাংকে গচ্ছিত টাকা, সঞ্চয়পত্র, শেয়ার, ডিবেঞ্চার এবং অন্যান্য স্থাবর সম্পদের বিবরণ আয়কর রিটার্ন দাখিলের সময় সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে।

প্রশ্ন: সময় মত আয়কর রিটার্ন না দিলে কি হবে?
উত্তর: জরিমানা ও দন্ডসুদ দিতে হবে, অনাদায়ে কারাদন্ড।

প্রশ্ন: আয়কর সনদ কী?
উত্তর: করদাতা আয়কর রিটার্ন জমা দিলে কর সার্কেল তা যাচাই-বাছাই ও মূল্যায়ন শেষে করদাতাকে কর পরিশোধের একটি সনদ ওই সার্কেলের উপকর কমিশনার দিয়ে থাকেন। এ সনদই আয়কর সনদ।

প্রশ্ন: বাবার মৃত্যুর পর সম্পত্তির ক্ষেত্রে?
উত্তর: বাবার মৃত্যুর পর তার সম্পত্তি সন্তানদের মধ্যে উত্তরাধিকার সূত্রে বণ্টন হবে। সম্পত্তি সন্তানদের সম্পত্তি হিসেবে অন্তর্ভুক্ত করতে প্রমাণপত্র হিসেবে বণ্টননামা দলিল বা দানপত্র দলিল বা অন্য কোনো যৌক্তিক প্রমাণ থাকতে হবে। বাবার সম্পত্তি যেহেতু সন্তান উত্তরাধিকার সূত্রে পেয়েছে, সেজন্য এ সম্পত্তির ওপর কোনো কর ধার্য হবে না।

সৌজন্যে: ট্যাক্স ভ্যাট এন্ড লিগ্যাল কনসালটেন্সি

Photos from TAX, VAT and Legal Consultancy's post 01/11/2024

আয়কর নির্দেশিকা!

01/11/2024
29/10/2024

হচ্ছে না আয়কর মেলা।
অনলাইনে রিটার্ন দিতে যোগাযোগ করুন
01930-030899 (Whatsapp)

27/10/2024

আয়কর রিটার্ন এসেসমেন্ট এর ক্ষেত্রে যা যা প্রয়োজন (১ জুলাই, ২০২৩ থেকে ৩০ জুন, ২০২৪)-

🎯 সকল করদাতার ক্ষেত্রে (ব্যক্তিগত তথ্য)-

১। ই-টিন সার্টিফিকেটের ফটোকপি।
২। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৩। পাসপোর্ট সাইজের ছবি।
৪। বর্তমান এবং স্থায়ী ঠিকানা।

🎯 চাকরিজীবীর ক্ষেত্রে-

১। স্যালারি সার্টিফিকেটের ফটোকপি।
২। উৎসে কর কর্তন সার্টিফিকেট। (যদি থাকে)
৩। প্রভিডেন্ট ফান্ড সার্টিফিকেট। (যদি থাকে)
৪। ব্যাংক স্টেটমেন্ট। (যদি থাকে)

🎯 ব্যবসায়ীর ক্ষেত্রে-

১। ট্রেড লাইসেন্সের ফটোকপি।
২। ওপেনিং ক্যাপিটালের পরিমাণ।
৩। বার্ষিক ক্রয়-বিক্রয়ের তথ্য।
৪। ব্যাংক স্টেটমেন্ট। (যদি থাকে)
৫। লোন স্টেটমেন্ট। (যদি থাকে)

🎯 ভাড়া থেকে আয়ের ক্ষেত্রে-

১। ভাড়া চুক্তিপত্রের ফটোকপি।
২। ভাড়া রশিদের ফটোকপি।
৩। পৌর করের রশিদের ফটোকপি।
8। ভূমি রাজস্ব রশিদের ফটোকপি।
৫। ইলুরেন্সের স্টেটমেন্ট। (যদি থাকে)
৬। ব্যাংক স্টেটমেন্ট। (যদি থাকে)
৭। লোন স্টেটমেন্ট। (যদি থাকে)
৮। অন্যান্য প্রাপ্তির দলিলপত্র। (যদি থাকে)

🎯 আর্থিক পরিসম্পদ থেকে আয়ের ক্ষেত্রে-

১। সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্র। (যদি থাকে)
২। সুদ আয়ের স্টেটমেন্ট। (যদি থাকে)
৩। বন্ড বা ডিবেঞ্চার সার্টিফিকেট। (যদি থাকে)
৪। ডিভিডেন্ট সার্টিফিকেট। (যদি থাকে)
৫। ব্যাংক স্টেটমেন্ট। (যদি থাকে)

🎯 কৃষি থেকে আয়ের ক্ষেত্রে-

১। কৃষি সম্পদের দলিলপত্র। (যদি থাকে)
২। ব্যাংক স্টেটমেন্ট। (যদি থাকে)

🎯 মূলধনি আয়ের ক্ষেত্রে-

১। সম্পদ ক্রয়-বিক্রয়ের দলিলের ফটোকপি।
২। উৎসে কর প্রদানের চালান এর ফটোকপি।
৩। স্টক এক্সচেঞ্জ শেয়ার বিক্রয়ের সার্টিফিকেট।
৪। ব্যাংক স্টেটমেন্ট। (যদি থাকে)

🎯 অন্যান্য আয়ের ক্ষেত্রে-

১। আয় সংক্রান্ত কাগজপত্রের ফটোকপি।
২। উৎসে কর কর্তন সার্টিফিকেট। (যদি থাকে)
৩। ব্যাংক স্টেটমেন্ট। (যদি থাকে)
৪। লোন স্টেটমেন্ট। (যদি থাকে)

🎯 সম্পদ ও লোনের ক্ষেত্রে-

১। জমি, বাড়ি ইত্যাদির দলিলের ফটোকপি।
২। গাড়ির মালিকানার কাগজপত্রের ফটোকপি।
৩। সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্রের ফটোকপি।
৪। ডিপিএস সার্টিফিকেটের ফটোকপি।
৫। এমএসএস সার্টিফিকেটের ফটোকপি।
৬। এফডিআর ইত্যাদির স্টেটমেন্ট।
৭ । বন্ড বা ডিবেঞ্চার সার্টিফিকেটের ফটোকপি।
৮। প্রফিডেন্ট ফান্ড স্টেটমেন্টের ফটোকপি।
৯ । ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি।
১০। লোন স্টেটমেন্টের ফটোকপি।
১১। অলঙ্কারের ধরণ এবং পরিমাণের তথ্য।
১২। ফার্নিচার এবং ইলেকট্রনিক্স সামগ্রীর তথ্য।
১৩। লিমিটেড কোম্পানীর শেয়ার ডকুমেন্ট।
১৪ । অংশীদারী ফার্মের মূলধনের ডকুমেন্ট।
১৫। অন্যান্য সম্পদের তথ্য।

🎯 বিনিয়োগের ক্ষেত্রে-

১। সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্রের ফটোকপি। ২ । লাইফ ইন্স্যুরেন্সের ডকুমেন্টের ফটোকপি।
৩। ডিপিএস সার্টিফিকেটের ফটোকপি।
৪। স্টক এক্সচেঞ্জ শেয়ার সার্টিফিকেট।
৫। অন্যান্য বিনিয়োগের সকল ডকুমেন্ট।

| |
| |
|
|

22/10/2024

যাদের আয়কর রিটার্ন অনলাইনে দেওয়া বাধ্যতামূলক:

১. ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত সার্কেল সমূহের অধিক্ষেত্রভুক্ত সকল সরকারি কর্মচারীগণ
২. তফসিলি ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীগণ
৩. মোবাইল টেলিকম সেবা প্রদানকারী সংস্থার কর্মকর্তা কর্মচারীগণ
৪. ইউনিলিভার, ব্রিটিশ আমেরিকান টোবাকো, নেসলে, ব্যাটা, মারিকো ও বার্জার এর কর্মকর্তা কর্মচারীগণ।

ঝামেলামুক্ত রিটার্ন এবং সর্বোচ্চ রিবেট বা যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন -
01930-030899 (Whatsapp)

20/10/2024

গত ১০-ই অক্টোবর, ২০২৪ Act. এ Govt. Approved Recognised Donation Fund হিসাবে As sunnah Foundation ঘোষণা করা হয়েছে। এখানে করলে মানুষ েয়াত পাবে।

19/10/2024

কর দিবসের মধ্যে আপনার আয়কর জমা দিন। কর দিবসের পরে আয়কর জমা দিলে আপনি যে সব সমস্যার মধ্যে পরতে পারেন তা হল:

১। আপনি কোনো রকম কর অব্যাহতি সুবিধা পাবেন না,
আপনার পুরো আয়ই করযোগ্য আয় হিসেবে যুক্ত হবে।

২। আপনি কর রেয়াত সুবিধা পাবেন না।

৩। কর দিবসের পরে আপনি যত মাস আয়কর প্রদান করতে দেরি করবেন তার প্রতি মাসের জন্য আপনার করের পরিমানের ৪% আপনার জরিমানা প্রদান করতে হবে।

আর তাই কর দিবসের মধ্যে আয়কর জমা দিন।

সঠিকভাবে আয়কর রির্টানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

ধণ্যবাদ।

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

107/2 Kakrail
Dhaka
1211