28/12/2025
আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ জানুয়ারি,২০২৬ পর্যন্ত বর্ধিত করা হলো । জাতীয় রাজস্ব বোর্ডকে অসংখ্য ধন্যবাদ ॥
Commissioner of Taxes ( Retd) Partner : (1) SHARJA Associates , Dhaka (2) Legal Guide , Ctg .
28/12/2025
আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ জানুয়ারি,২০২৬ পর্যন্ত বর্ধিত করা হলো । জাতীয় রাজস্ব বোর্ডকে অসংখ্য ধন্যবাদ ॥
আজ দশম বিসিএস ফোরামের জন্য ঐতিহাসিক ১১ ডিসেম্বর । ১৯৯১ সালের এ দিনে
বিসিএস ১০ম ব্যাচের কর্মকর্তা হিসাবে কর ক্যাডারে চাকুরীতে যোগদান করেছিলাম ॥
আজ এদিনে সকল ব্যাচমেটদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় জীবনযাপনের প্রত্যাশা করি ।
সকলকে শুভেচ্ছা। সকলে ভাল থাকিও ॥
- মোঃ রেজাউল করিম চৌধুরী
মহাসচিব , দশম বিসিএস ফোরাম ॥
20/11/2025
১৯.১১.২০২৫ঃ আমার কর ক্যাডারের ব্যাচমেটগণ (১০ম ব্যাচ) এর বেশ কিছুদিন পর আমার অবসরকালীন নতুন দপ্তরে (“ সেইফমার্ক এসোসিয়েটস” ৪ বিজয়নগর, ঢাকা) শুভাগমন ঘটে।
প্রায় সকলকে নস্টালজিয়ায় পেয়েছিল। নতুন পুরাতন গল্প আড্ডায় জমে ছিলাম আমরা। আমরা একত্রে অনেকক্ষণ থাকলেও মনে হচ্ছিল অল্প কিছুক্ষণ ছিলাম। আমাদের মধ্যে ফেরদৌস রাজশাহী বসবাস করে।আর সবাই ঢাকায় ও মাঝে মাঝে বিদেশে। ফেরদৌস বেশ অসুস্হ। ডায়লাসিসে ক্লান্ত।
সুস্থতার সাথে ও শান্তিতে যেন বেঁচে থাকতে পারি - সকলের কাছে এ দোয়া চাই , আমিন ॥
আজকের অনুষ্ঠানের স্মৃতিচারণ এর জন্য কয়েকটি ছবি পোস্ট করলাম ঃ-
31/03/2025
18/02/2025
১৮ঃ২ঃ২০২৫- আমার সেইফমার্ক এসোসিয়েটস অফিসে দশম বিসিএস ফোরামের বনভোজনের আয়োজনের প্রাক প্রস্তুতির কাজ চলছিল।এ ব্যস্ততায় অফিসের অনেককে সম্পৃক্ত করা হয়েছে । এরই মাঝে অফিসের ১/২ জন অনুযোগের সুরে বনভোজনের আয়োজনের জন্য আলোচনা করছিল। কর সংক্রান্ত পরামর্শক অফিস এর প্রারম্ভিক দিনের এখনও বৎসর পূর্তি হয়নি।দ্বিধাদ্বন্দে দিন যাচ্ছিল।
এমনি সময়ে আমার খালাত ভাই আলমগীর বনভোজনের সকল দায়িত্ব নিয়ে নিল।
তার পরামর্শে আজ মংগলবার কর্মদিবসে বনভোজনের আয়োজন করা হল ।
সর্বসাকল্যে ১২ জনকে নিয়ে সেইফমার্ক এর প্রথম বনভোজনের আয়োজন হয়ে গেল ।
মধ্যাহ্ন ভোজে মাওয়া রিসোর্টের ইলিশ ভাজা , বিকালে খেলাধুলা ও পদ্মায় নৌ ভ্রমন সকলে দারুন উপভোগ করেছে। সাথে পারিবারিক উপহার ত ছিলই।
বিদায় বেলায় সকলের অভিব্যক্তিতে অপার সুখ অনুভব করলাম।অনেক সময়ে আমরা অল্পতেই তুস্ট হই।
ধন্যবাদ অংশগ্রহণকারী সকলকে ।আর কৃতজ্ঞতা আমার ছোট ভাই আলমগীরকে-এত সুন্দর আয়োজন করার জন্য।
14/11/2024
১৪-১১-২০১৪: আমার ব্যচমেট ও বন্ধু এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান এর আজ শেষ কর্মদিবস ছিল ।
কর ক্যাডারের বিসিএস দশম ব্যাচ থেকে তঁাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
কর ক্যাডারের দশম ব্যাচ এর শেষ কর্মকর্তার কর্মজীবনের সমাপ্ত হল । তবে ইজদানী ৩ বৎসরের জন্য অগ্রনী ব্যাংক লিঃ এর পরিচালক পর্ষদ এর পরিচালক এর দায়িত্ব পেয়েছে ।
আমরা তার সুস্হতা ও সুন্দর জীবন এর জন্য দোয়া করছি।
31/10/2024
On Line Return
https://etaxnbr.gov.bd/ #/auth/sign-up
https://www.facebook.com/share/r/bNN9eZBkZwsURfEe/?mibextid=J7ZoRX
https://www.prothomalo.com/business/personal-finance/wdz276sddn
https://youtu.be/qw7lsDIklDM?si=qF7LtRydy65B8XzP
অনলাইনে যেভাবে আয়কর সার্টিফিকেট তুলবেন | Get Your Income Tax Certificate Online | NBR Bangladesh Need your Income Tax Certificate online? This video shows you how to quickly obtain it through the eReturn system. Follow these easy steps to download your c...
29/03/2024
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচ এর উদ্দ্যগে লবংগ রেস্টুরেন্ট , ধানমন্ডিতে ইফতার এর আয়োজন করা হয় ।
বিশেষ করে ঢাকায় অবস্হানরত বন্ধু -বান্ধব গণ উক্ত আয়োজনে অংশগ্রহন করে ।
রোজায় বাহিরে ইফতার করার ইচ্ছে না থাকা সত্বেও এ অনুষ্ঠানে অংশগ্রহন করলাম। অনেকদিন পর পুরোনো বন্ধুদের সাথে দেখা হল,কথা হলো ,কুশলাদি জানা হল।
প্রায় সবাই নিজ কর্ম থেকে অবসরে গিয়েছে।
মহান আল্লাহর দরবারে শোকরিয়া -প্রায় সবাই সুস্হ আছে ॥
10/03/2024
০৬ঃ০৩ঃ২০২৪ আয়কর বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন রেটোয়া ( RETOWA) এর বার্ষিক বনভোজন লেকভিউ রিসোর্ট এন্ড রিট্রিট , মধুমতি মডেল টাউন ,আমান বাজার , ঢাকায় অনুষ্ঠিত হয় । উক্ত সংগঠনের নির্বাহী কমিটির সদস্য হিসাবে এ প্রথম বনভোজনে অংশগ্রহন করি। আমার সিনিয়র কর্মকর্তা যাঁদের অনেকের সাথে কর্মজীবনে কাজ করার ও কাজ শিখার সৌভাগ্য হয়েছিল , তঁাদের অনেকের সাথে দেখা হয়েছে, কুশলাদি বিনিময় হয়েছে , এ এক অন্যরকম অনুভূতি !!
মধ্যহ্ন ভোজের পূর্বে সংগঠনকে এগিয়ে নেয়ার জন্য সদস্যগণ মতামত প্রদান করেন । মধ্যহ্ন ভোজের পর সদস্যগণ বিভিন্ন খেলাধুলায় ও প্রতিযোগিতায় অংশগ্রহন করেন ।
শেষ বেলায় সাংষ্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
দিনশেষে এ সফল অনুষ্ঠানের সমাপ্তি হয় ।
আগামী বৎসর সবার সাথে সুস্হ অবস্হায় আবার দেখা হবে কিনা , আল্লাহই ভাল জানেন ॥